সেপ্টেম্বরে একেবারে নতুন মূল্যের নোট বাজারে আনছে আরবিআই

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে।

নোট জালের রমরমা কমাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে। খুব সম্ভবত অগাস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতেই এই নোট বাজারে আসছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টাকার কালোবাজারি রুখতে আরবিআই অত্যন্ত তৎপরতা দেখাচ্ছে। ফলে আগামিদিনে বিভিন্ন মূল্যের অন্তত ৫০ কোটি নতুন নোট মজুত রাখার প্রক্রিয়া চলছে।

সেপ্টেম্বরে একেবারে নতুন মূল্যের নোট বাজারে আনছে আরবিআই

এই মুহূর্তে ১০০ ও ৫০০ টাকার মাঝে আর কোনও অঙ্কের নোট বাজারে প্রচলিত নেই। ফলে এই দুটি অঙ্কের মাঝের কোনও নোট বাজারে আনা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

নোট বাতিলের পর ফের বাজারে ২ হাজার টাকার নোট আসার পর অনেকেই সেই নোট জমিয়ে রেখে কালো টাকায় তা বদলে ফেলছেন। এই অভিযোগ ইতিমধ্যে আসতে শুরু করেছে। তাতে লাগাম টানতে ও জাল নোটের কারবার রুখতে ২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে আরবিআই।

প্রসঙ্গত, এসবিআই ইকোনমিক রিসার্চের রিপোর্ট বলছে, আগে পুরনো ৫০০ ও ১ হাজারের নোট মিলিয়ে বাজারের মোট ৮৬ শতাংশ দখল করে রেখেছিল। তবে নতুন ৫০০ ও ২ হাজারের নোট আসার পরে তা কমে ৭০ শতাংশে এসে পৌঁছেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+