স্বাধীনতা দিবসে জিও-র নয়া ধামাকা, আসছে সস্তার ৪জি VoLTE ফোন
রিলায়েন্সের বহু প্রতীক্ষিত ফিচার ফোন 'জিও ফোন' উদ্বোধন করে বাজারে আনলেন কর্ণধার মুকেশ আম্বানি।
মুম্বইয়ে সংস্থার বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্সের বহু প্রতীক্ষিত ফিচার ফোন 'জিও ফোন' উদ্বোধন করে বাজারে আনলেন কর্ণধার মুকেশ আম্বানি। এই বাজেট ফোন ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে বাজারে পাওয়া যাবে। নতুন জিও ফিচার ফোন VoLTE নেটওয়ার্কে চলবে। এবং এতে জিও টিভি, জিও সিনেমার মতো প্রি-ইনস্টল পরিষেবা পাওয়া যাবে। এর পাশাপাশি মোট ২২টি ভারতীয় ভাষায় হ্যান্ডসেটটি ব্যবহার করা যাবে।

জিও ফোনের স্ক্রিন থাকবে ২.৪ ইঞ্চি চওড়া। ৪জিবি স্টোরেজ ও ৫১২এমবি র্যাম। ডুয়াল সিম এই ফোনে আলাদা করে মাইক্রো এসডি কার্ড ভরে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি ছবি তোলার জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা ও সেলফি তোলার জন্য ভিজিএ ক্যামেরা থাকবে।
নতুন ফোনের বৈশিষ্ট্য এখানেই শেষ হচ্ছে না। স্মার্টফোনের মতোই এই ফোনে ২০০০ এমএএইচের ব্যাটারি সঙ্গে এফএম রেডিও, ব্লু টুথ কানেকটিভিটি থাকবে। এবং ফেসবুক তো করা যাবেই, সঙ্গে KaiOS নামে নিজস্ব একটি অ্যাপ স্টোরও থাকবে রিলায়েন্স জিও-র ফিচার্স ফোনে।
জুলাই মাসের শেষ থেকে অগাস্ট মাসের প্রথম ভাগের মধ্যেই জিও-র এই ফিচার্স ফোন বিদেশ থেকে আমদানি করা হয়ে যাবে। প্রথমে এক কোটি ৪জি ফিচার ফোন বাজারে ছাড়া হবে। তারপরে একবছরে ১০ কোটি ও পরের বছরে আরও ১০ কোটি ফিচার ফোন বাজারে ছাড়ার ভাবনা রয়েছে রিলায়েন্স জিও-র।












Click it and Unblock the Notifications