তিনমাসের ফ্রি অফার বন্ধ করল Reliance Jio

৩১ মার্চ সামার সারপ্রাইজ অফার নিয়ে বাজারে এসেছিল রিলায়েন্স জিও। তবে এদিন বৃহস্পতিবার টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের অনুরোধ মেনে এই অফার বন্ধ করে দিল রিলায়েন্স জিও

মুম্বই, ৬ এপ্রিল : ৩১ মার্চ সামার সারপ্রাইজ অফার নিয়ে বাজারে এসেছিল রিলায়েন্স জিও। সেই অফার অনুযায়ী জিও প্রাইম অফার নিলে তার সঙ্গে ৩০৩ টাকার রিচার্জ করলে বাকী তিনমাস বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট সহ সমস্ত পরিষেবা ব্যবহার করা যেত।

তবে এদিন বৃহস্পতিবার টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের অনুরোধ মেনে এই অফার বন্ধ করে দিল রিলায়েন্স জিও। তবে যারা সামার সারপ্রাইজ অফার ঘোষণার আগে এই অফার কিনে নিয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তারা তিনমাসের ফ্রি অফারের সুবিধা ভোগ করবেন।

তিনমাসের ফ্রি অফার বন্ধ করল Reliance Jio

এমন গ্রাহকেরা প্রতিদিন ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ও ভয়েস কল সহ সমস্ত সুবিধা পাবেন। এবং জুন মাসের শেষ পর্যন্ত এই সুবিধা পাবেন। এখনও যারা জিওর সামার সারপ্রাইজ অফার নেননি তারা আর তিনমাসের ফ্রি পাবেন না।

যবে থেকে রিলায়েন্স জিও অফার বাজারে এসেছে তবে থেকে গ্রাহকদের ফ্রি অফার দিয়ে চলেছে। সেপ্টেম্বর মাস থেকে এই রীতি চলে আসছে। এর বিরুদ্ধে ট্রাইয়ে অভিযোগ জানায় আইডিয়া, এয়ারটেলের মতো টেলিকম সংস্থা।

এর আগে ট্রাই সবদিক খতিয়ে দেখে জিওকে ফ্রি চালিয়ে যাওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছি্ল। তবে এবার ফের অভিযোগ ওঠায় ট্রাই জিও-কে অনুরোধ করে অফার তুলে নেওয়ার জন্য। ফলে বাধ্য হয়ে অফার তুলে নিল রিলায়েন্স জিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+