নতুন ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান আনল জিও, ৩০০ টাকার নিচে জিও-র আর কি কি প্ল্যান আছে জেনে নিন
রিলায়েন্স জিও ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান চালু করলো।
পোস্টপেইড গ্রাহকদের বাজার ধরার জন্য নতুন করে পোর্টফোলিও সাজাচ্ছে রিলায়েন্স জিও। জিও-ই অতি অল্প দিনের মধ্যেই ভারতের বাজারে সারা ফেলে দিয়েছে। কিন্তু তাদের পোস্টপেইড প্ল্যানগুলি অত্যন্ত বেশি মূল্যের বলে অভিযোগ ছিল গ্রাহক মহলে। এবার প্রতি মাসে ১৯৯ টাকার একটি পোস্টপেইড প্ল্যান নিয়ে এল সংস্থাটি। এই নিয়ে প্রিপেইড ও পোস্টপেইড মিলিয়ে ১০০ থেক ৩০০ টাকার মধ্যে রিলায়েন্স জিও-র বর্তমানে প্ল্যান রয়েছে পাঁচটি। টেলিকম বিশ্লেষকরা বলছেন, প্রতি মিনিটে ৫০ টাকায় ইন্টারন্যাশনাল কলিং ও ১৯৯ টাকায় পোস্টপেইড-এর প্ল্যান টেলিকম সেক্টরে প্রতিযোগিতা বাড়াবে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে রিলায়েন্স জিও প্রিপেইড ও এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য কি কি প্ল্যান রেখেছে। কি তাদের সুযোগ সুবিধা।

মাসে ১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
- নতুন এই পোস্টপেইড প্ল্যানে
- মোবাইল ডেটা ২৫ গিগাবাইট
- আনলিমিটেড ফ্রি ভয়েস কল
- আনলিমিটেড ফ্রি এসএমএস
অন্যান্য সুবিধার মধ্যে রিলায়েন্স ১৯৯ টাকার পোস্টপেইড প্যাকে জিও ইন্টারন্যাশনাল কল ইন্টারন্যাশনাল রোমিং পরিষেবাও দিচ্ছে। আইএসডি বা ইন্টারন্যাশনাল কল করতে কোনও অতিরিক্ত চার্জ বা নিরাপত্তা খরচা দিতে হবে না। এটা 'পি-অ্যাকটিভেটেড' থাকবে। ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা মিলবে 'এক ক্লিক'-এই বলে দাবি করেছে রিলায়েন্স জিও।
১৪৯ টাকার প্রিপেইড রিচার্জ (মেয়াদ ২৮ দিন)
- মোবাইল ডেটা দৈনিক ১.৫ গিগাবাইট (মোট ৪২ গিগাবাইট) দিনের হাইস্পিড ডেটার সীমা অতিক্রম করলে সেকেন্ড প্রতি ৬৪ কিলোবাইটের আনলিমিটেড ডেটা
- আনলিমিটেড ফ্রি ভয়েস কল (লোকাল, এসটিডি এবং রোমিং )
- আনলিমিটেড ফ্রি এসএমএস (প্রতি দিন ১০০টি করে)
২৫১ টাকার প্রিপেইড রিচার্জ (মেয়াদ ৫১ দিন)
- মোবাইল ডেটা দৈনিক ২ গিগাবাইট (মোট ১০২ গিগাবাইট) দিনের হাইস্পিড ডেটার সীমা অতিক্রম করলে সেকেন্ড প্রতি ৬৪ কিলোবাইটের আনলিমিটেড ডেটা
এই প্যাকটি 'ক্রিকেট প্যাক' নামেও পরিচিত, জিও ওয়েবসাইট অনুযায়ী, এতে কোন ভয়েস বা এসএমএস সুবিধা নেই।
১৯৮ টাকার প্রিপেইড রিচার্জ (মেয়াদ ২৮ দিন)
- মোবাইল ডেটা দৈনিক ২ গিগাবাইট (মোট ৫৬ গিগাবাইট), দিনের হাইস্পিড ডেটার সীমা অতিক্রম করলে সেকেন্ড প্রতি ৬৪ কিলোবাইটের আনলিমিটেড ডেটা
- আনলিমিটেড ফ্রি ভয়েস কল (লোকাল, এসটিডি এবং রোমিং )
- আনলিমিটেড ফ্রি এসএমএস (প্রতি দিন ১০০টি করে)
২৯৯ টাকার প্রিপেইড রিচার্জ (মেয়াদ ২৮ দিন)
- মোবাইল ডেটা দৈনিক ৩ গিগাবাইট (মোট ৮৪ গিগাবাইট), দিনের হাইস্পিড ডেটার সীমা অতিক্রম করলে সেকেন্ড প্রতি ৬৪ কিলোবাইটের আনলিমিটেড ডেটা
- আনলিমিটেড ফ্রি ভয়েস কল (লোকাল, এসটিডি এবং রোমিং )
- আনলিমিটেড ফ্রি এসএমএস (প্রতি দিন ১০০টি করে)












Click it and Unblock the Notifications