'জিও প্রাইম' এর সিক্যুয়েল বাজারে আনতে চলেছে রিলায়েন্স!
রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার প্ল্যান শেষ হচ্ছে ৩১ মার্চ। গত ছয় মাস ধরে চলা বিনামূল্যে পরিষেবা এবার বন্ধ হতে চলেছে। ১ এপ্রিল থেকে জিও ব্যবহারকারীদেরও ডেটা ব্যবহার করতে টাকা খরচ করতে হবে।
নয়াদিল্লি, ৩১ মার্চ : রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার প্ল্যান শেষ হচ্ছে ৩১ মার্চ। গত ছয় মাস ধরে চলা বিনামূল্যে পরিষেবা এবার বন্ধ হতে চলেছে। ১ এপ্রিল থেকে জিও ব্যবহারকারীদেরও ডেটা ব্যবহার করতে টাকা খরচ করতে হবে।
জিওকে ঠেকাতে বিএসএনএল-এর নতুন অফার!
১২০ জিবি অতিরিক্ত ডেটা দেবে রিলায়েন্স জিও! কারা পাবেন? জেনে নিন
তবে এই ধাক্কাকে কিছুটা প্রশমিত করতে নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে হাজির হতে পারে রিলায়েন্স। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ট্যারিফ প্ল্যান ঘোষণা করা হতে পারে। যা দিয়ে ফের একবার টেলিকমের দুনিয়ায় ঝড় তুলতে পারে রিলায়েন্স।

জানা গিয়েছে, আগামী কয়েকদিন অপেক্ষা করে মোট তিনটি বিষয় পর্যবেক্ষণ করে তবেই নতুন প্ল্যানের ঘোষণা করবেন জিও কর্তৃপক্ষ। দেখা হবে, জিও প্রাইম ব্যবহারকারী বাদে আর কতজন ট্যারিফ প্ল্যান ব্যবহার করেন। কতজন নম্বর পোর্ট করার আগ্রহ দেখান। এবং তৃতীয়ত, ফ্রি শেষ হওয়ার পরে কতজন রিলায়েন্স জিও ব্যবহার করা ছেড়ে দেন।
আগেই জানানো হয়েছিল, আগামী ৩১ মার্চের পরে জিও প্রাইম ব্যবহার করতে হলে বার্ষিক ৯৯ টাকা দিতে হবে। তারপরে প্রতিমাসে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলে প্রতিদিন ১ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। জিও প্রাইমের অধীনে এই প্ল্যান ছাড়াও অন্য আরও প্ল্যান রয়েছে।












Click it and Unblock the Notifications