১২০ জিবি অতিরিক্ত ডেটা দেবে রিলায়েন্স জিও! কারা পাবেন? জেনে নিন
রিলায়েন্স জিও প্রাইম ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা। এর ফলে জিও প্রাইম ব্যবহারকারীরা ১৪৯ টাকা বা তার বেশি রিচার্জ করলেই অতিরিক্ত ডেটা পাবেন।
নয়াদিল্লি, ২৭ মার্চ : রিলায়েন্স জিও প্রাইম ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা। এর ফলে জিও প্রাইম ব্যবহারকারীরা ১৪৯ টাকা বা তার বেশি রিচার্জ করলেই অতিরিক্ত ডেটা পাবেন।
রিলায়েন্স জিও প্রাইম গ্রাহকেরা ৩১ মার্চের আগে রিচার্জ করলে ১ জিবি, ৫ জিবি ও ১০ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। আগামী ১ এপ্রিল থেকে এই অফারের সুবিধা ভোগ করা যাবে।

জানানো হয়েছে, ১৪৯ টাকার প্রিপেড প্ল্যান অনুযায়ী রিচার্জ করলে বর্তমানে থাকা সুবিধার পাশাপাশি অতিরিক্ত ২ জিবি করে ডেটা পাবেন। ৩০৩ টাকার প্ল্যান বাছলে দিনপ্রতি ১ জিবি অর্থাৎ ২৮ দিনে ২৮ জিবি ডেটার পাশাপাশি ৫ জিবি ফ্রি ডেটা পাবেন।
৪৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করলে ১০ জিবি অতিরিক্ত ডেটা গ্রাহককে দেওয়া হবে। এই পরিমাণ ডেটা গ্রাহক প্রতি মাসেই পাবেন। ফলে বছরের হিসাবে মোট ১২০ জিবি অতিরিক্ত ৪জি ডেটা গ্রাহককে দেবে রিলায়েন্স জিও।
প্রসঙ্গত, রিলায়েন্স জিও-য় নাম লেখাতে চারিদিকে ভালোই সাড়া পড়েছে। সেজন্য জিও প্রাইমে নাম নথিভুক্ত করার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। আপাতত ২.২ থেকে ২.৭ কোটির মধ্যে ব্যবহারকারী জিও প্রাইমে নাম নথিভুক্ত করিয়েছেন।












Click it and Unblock the Notifications