ই-রিক্সার রেজিস্ট্রেশন হবে বাংলায়! কীভাবে করবেন সেই কাজ
E Rickshaw: ই-রিক্সার রেজিস্ট্রেশন দেবে রাজ্য। আর সেই কাজ খুব শীঘ্রই শুরু হবে। এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। আজ মঙ্গলবার বেঙ্গল ইলেকট্রিক ভেহিকেল এ্যাসোসিয়েশনের উদ্বোধন করেন তিনি। আর সেখানেই এই বিষয়ে জানান পরিবহণ মন্ত্রী।
এদিনের এই অনুষ্ঠানে চার শতাধিক ইলেকট্রিক বাহন (E Rickshaw) প্রস্তুতকারক সংস্থার কর্ণধার এবং ডিলার ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন। যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আর সেই অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। একই সঙ্গে ই-রিক্সার রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়েও জানান।

অনুষ্ঠানে মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেছেন, সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে তিনি গর্বিত। ক্রমাগত তাপমাত্রা বাড়ছে। তাই উন্নয়নের সংজ্ঞাও পাল্টেছে। বর্তমানে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন করতে হয়। সেই দিকে লক্ষ রেখে ভারতের মধ্যে ইলেকট্রিক বাহন (E Rickshaw) কেনার ক্ষেত্রে এক নম্বরে এই রাজ্য বলে জানান মন্ত্রী।
শশুধু তাই নয়ম বর্তমানে রাজ্য সরকার এই শিল্পকে অগ্রাধিকার দেয় বলেও মন্তব্য করেন স্নেহাশীষ চক্রবর্তী। তাঁর কথায়, এই বাহনের ফলে বাংলায় বহু বেকারের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধে হয়েছে। তবে মানুষকে যাতে সঠিক পরিষেবা দেওয়া হয় তা একবার মনে করিয়ে দেন মমতা সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।
অন্যদিকে ইলেকট্রিক রিক্সার কারণে অনেক সময় যানজট বাড়ছে! এমনকি বৈধ কাগজ না থাকারও অভিযোগ সামনে আসছে। এই প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্য, ব্যবসা করার অনুকূল পরিবেশ এবং বৈধ কাগজ পত্র সহ ই রিক্সা রাস্তায় চলুক।
আগামী কয়েক দিনের মধ্যেই সমস্ত ই রিক্সার (Electric Rickshaw) রেজিস্ট্রেশান করে দেওয়া হবে। তবে বেআইনি উৎপাদক সংস্থাগুলিকে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। তবে কীভাবে এই রেজিস্ট্রেশনের কাজ হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, মেয়র পরিষদ সদস্যা স্নিগ্ধা রায়, পার্থ দত্ত, শুভজিত সাউ, সংগঠনের সম্পাদক সেক নাসিরউদ্দিন, সভাপতি দীনেশ জ্বালান, আইনজীবী নুরুল ইসলাম খান সহ একাধিক ব্যক্তিত্ব।












Click it and Unblock the Notifications