Vande Metro Train: ১৩০ কিমি বেগে ছুটবে বন্দে মেট্রো! কিন্তু কবে থেকে? জানিয়ে দিল রেল
Vande Metro Train: বন্দে ভারত (Vende Bharat Express) ইতিমধ্যে সফল! আর এরপরেই আরও দুটি বন্দে ভারতের ভার্সন লঞ্চ করতে চলেছে মোদী সরকার। আসছে বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো।
আগামী লোকসভা নির্বাচনের আগেই এই দুই ট্রেন (Vande Metro Train) ট্র্যাকে ছুটতে পারে বলে জোর গুঞ্জন। আর সেই জল্পনার মধ্যেই বন্দে মেট্রো ঠিক কোথায় চালানো হবে তা জানাল রেল (Indian Rail)।

- Vande Metro Train: বন্দে ভারতের ধাঁচেই বন্দে মেট্রো
পঞ্জাবের কপূরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)-তে তৈরি হচ্ছে বন্দে ভারতের নয়া ভার্সন বন্দে মেট্রো (Vande Metro Train)। মূলত কাছাকাছি দুই বড় শহরের মধ্যে এই ট্রেন চালানো হবে। রেলের দাবি, ঘন্টায় ১৩০ কিমি গতিতে ছুটবে বন্দে মেট্রো। আর তা মাথায় রেখেই এই ট্রেন নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, একেবারে বন্দে ভারতের ধাঁচেই বন্দে মেট্রো নির্মান করা হচ্ছে। আরসিএফে দাবি, এপ্রিল মাসেই বন্দে মেট্রোর প্রথম মডেল প্রকাশ্যে চলে আসবে। তাৎপর্যপূর্ণ ভাবে সেই সময় বন্দে ভারত স্লিপার ভার্সনও প্রকাশ্যে আসতে পারে বলে জানা গিয়েছে।
- Vande Metro Train: কবে চালু হবে
পঞ্জাবের কপূরথালার রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এস শ্রীনিবাস সংবাদ সংস্থাকে দেওয়া ক্ষাৎকারে জানিয়েছেন, বন্দে মেট্রোর ১৬টি কোচ (Vande Metro Train) নির্মাণ করা হবে। আর তা করা হবে আগামী অর্থ বছরের মধ্যে। তবে চলতি অর্থবছরের মধ্যে ২৪টি কোচের একটি রেক চালু করা হবে। পরের অর্থবছরে আরও দুটি রেক চালু করা হবে বলে জানিয়েছেন এস শ্রীনিবাস। আর তা চালু হয়ে গেল এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন তিনি।
- Vande Metro Train: ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটবে
একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে বন্দে মেট্রো (Vande Metro Train)। ছুটবে ঘণ্টায় ১৩০ কিমি বেগে। ফলে যাত্রী সুরক্ষা এবং সাচ্ছদ্য দুটি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্দে ভারতের মতো সম্পূর্ণ ট্রেন হবে বাতানুকূল। ১০০ টি করে প্রত্যেক কোচে বসার ব্যবস্থা থাকবে। থাকবে দাঁড়ানোর ব্যবস্থাও। অন্তত ১৫০ জনের বেশি মানুষ যাতে বসতে পারেন সেই ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। সরজা হবে স্বয়ংক্রিয়। যেমনটা মেট্রোয় থাকে। চালকের সঙ্গে কথা বলার ব্যবস্থা অর্থাৎ টক-ব্যাক সিস্টেম থাকবে এলাকায়।
- Vande Metro Train: সুরক্ষায় বিশেষ নজর
অন্যদিকে যাত্রী সুরক্ষার প্রশ্নে থাকবে বিশেষ সেন্সর। বন্দে মেট্রোর (Vande Metro Train) প্রত্যেক কোচেই তা ব্যবহার করা হবে। এই সেন্সরের কাজ হবে হঠাত আগুন বা ধোঁয়ার সন্ধান পেলে ট্রেনের চালক এবং গার্ড অ্যালার্ট করা। অন্যদিকে দুর্ঘটনা এড়াতে রয়েছে আধুনিক 'কবচ সিস্টেম'-ও। তবে কোন শহরে প্রথম এই ট্রেন চালু হবে তা এখনও স্পষ্ট হয়নি। বন্দে ভারতের মতো ভারতীয় রেলপথে এই ট্রেন গতি আনবে বলে মনে করছে রেলমন্ত্রক।












Click it and Unblock the Notifications