৫০ হাজার টাকার কমের পার্সোনাল লোন! বড় পদক্ষেপ নিল RBI
অনেকেই ১০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে বিভিন্ন পরিমাণের ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণের এই পরিমাণ নিয়ে বিশেষভাবে চিন্তিত। এব্যাপারে আরবিআই-এর তরফে ব্যাঙ্কগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
পঞ্চাশ হাজার টাকার কম ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে আইন আরও কঠোর করতে চিন্তাভাবনা করতে আরবিআই। এমন একটা সময়ে আরবিআই এই চিন্তাভাবনা করছে, যখন নীবর মোদী, বিজয় মাল্যের মতো লোকের কোটি কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা করে বিদেশে পালিয়ে গিয়েছে। সেখানেই প্রশ্ন উঠছে আরবিআই কেন ছোট ব্যক্তিগত ঋণের বিরুদ্ধে সতর্কতা জারি করছে?

ক্রেডিট ব্যুরো CRIF হাইমার্ক থেকে প্রার্ত ডেটা অনুসারে, ২০২৩ সালের জুন পর্যন্ত ৫০ হাজার টাকার কম ঋণেক অর্থপ্রদানের অনিয়মের হার ৮.১ শতাংশ। এই পরিমাণ সব ধরনের খুচরো ঋণের ১.৪ শতাংশ খারাপ ঋণের অনুপাতের ওপরে।
সাধারণভাবে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার ছোট লোনগুলি আয়-ব্যয়ের ব্যবধান মেটাতে দেখা যায়। এর অর্থ হল, লাইফস্টাইল ব্যয় মেটাতে, সাধারণভাবে এই ছোট ঋণগুলি স্বল্পমেয়াদী সময়ের জন্য নিম্ন আয়ের লোকেরা পছন্দ করেন।
গত অক্টোবরে দ্বিমাসিক মুদ্রানীতির ফলাফলের বিষয়বস্তু প্রকাশ করে আরবিআই-এর ডেপুটি গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, খাত অনুসারে পরিষেবা ও ব্যক্তিগত ঋণগুলি ছিল ব্যাঙ্ক ক্রেডিট স্থাপনের মূল উপায় এবং মোট ক্রমবর্ধমান ক্রেডিট গ্রহণে তাদের অংশ।
আরবিআই বুলেটিনে ব্যক্তিগত ঋণের বৃদ্ধিতে উদ্বেগের কারণ উল্লেখ করে শক্তিকান্ত দাস বলেছিলেন, ব্যাঙ্ক ও এনবিএফসিগুলিকে তাদের অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা জোরদার করতে হবে। ঝুঁকি যদি থাকে, তবে তা মোকাবিলা করার জন্য উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পঞ্চাশ হাজার টাকার নিচে ছোট ব্যক্তিগত ঋণের কারণে ঋণদাতারা সম্ভাব্য ঝুঁকির সম্মুখীন হতে পারে বলেই আরবিআই-এর এই পদক্ষেপ। এই ঋণ পরিশোধ সংক্রান্ত অপরাধ বৃদ্ধি ব্যাঙ্কগুলির ওপরে আরও চাপ বাড়ায় বলে আরবিআই সক্রিয়, মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।












Click it and Unblock the Notifications