ব্যাঙ্কের লকারের নিয়মে পরিবর্তন আরবিআই-এর, সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের ওপরে

ব্যাঙ্কের লকারের নিয়মে পরিবর্তন আরবিআই-এর, সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের ওপরে

অনেকেই তাঁদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাঙ্কের লকারে (bank locker) রেখে থাকেন। আরবিআই (rbi)-এর তরফ থেকে লকার সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যার প্রভাব সরাসরি পড়তে চলেছে লকার ব্যবহারকারী গ্রাহকদের ওপরে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে লকার নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে।

ব্যাঙ্কের দায়িত্ব বাড়াবে

ব্যাঙ্কের দায়িত্ব বাড়াবে

আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে তাদের বোর্ডের অনুমোদিত এমন নীতি বাস্তবায়িত করতে বলা হয়েছে, যাতে অবহেলার কারণে লকারে রাখা জিনিসপত্রের ক্ষতি হলে তাদের দায়িত্ব ঠিক করা যায়। নিয়ম অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা, বজ্রপাত, ঝড় ও ঝড়ের ক্ষেত্রে কোনও ক্ষতিতে ব্যাঙ্ককে দায়ী করা যাবে না।
তবে স্টং রুম কিংবা ভল্ট রক্ষার জন্য ব্যাঙ্ককে পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে। অন্তত ১৮০ দিনের ঢোকার ও বেরনোর সিসিটিভি ফুটেজ রাখতে হবে ব্যাঙ্কগুলিকে।

চুরি, জালিয়াতি হলে ক্ষতিপূরণ

চুরি, জালিয়াতি হলে ক্ষতিপূরণ

তবে এব্যাপারে দায়িত্ব একেবারে ঝেড়ে ফেলতে পারবে না ব্যাঙ্কগুলি। দুর্যোগ থেকে রক্ষা করতে তাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে, তা নিশ্চিত করতে হবে। যেসব শাখায় ব্যাঙ্কগুলির লকার রয়েছে, সেখানকার নিরাপত্তার পুরো দায়িত্ব ব্যাঙ্কগুলির হাতেই রাখতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে আগুন, চুরি, ভবনের ক্ষতি কিংবা কর্মীদের জালিয়াতির ক্ষেত্রে ব্যাঙ্কগুলির দায়, তাদের বার্ষিক ভাড়ার ১০০ গুণের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

ভাড়া না দিলে লকার খুলতে পারবে ব্যাঙ্ক

ভাড়া না দিলে লকার খুলতে পারবে ব্যাঙ্ক

যদি কোনও গ্রাহক টানা তিনবছর লকারের ভাড়া না দেন তাহলে ব্যাঙ্ক ব্যবস্থা নিতে পারবে। এর জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে কোনও লকার খুলতে পারবে।

 লকারে অবৈধ জিনিস রাখা যাবে না

লকারে অবৈধ জিনিস রাখা যাবে না

রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে লকারের চুক্তিতে একটি নিয়ম অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে ভাড়া নেওয়া লকারে কোনও গ্রাহক কোনও অবৈধ কিংবা বিপজ্জনক জিনিস রাখতে পারবেন না।

ওয়েটিং লিস্টের নম্বর প্রকাশ করতে হবে

ওয়েটিং লিস্টের নম্বর প্রকাশ করতে হবে

আরবিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিতে তাদের লকারের গ্রাহকদের এসএমএস এবং ইমেল পাঠাতে হবে। লকার বরাদ্দের ক্ষেত্রে সব আবেদনের জন্য ব্যাঙ্কগুলিকে রসিদ দিতে হবে। আবেদন বেশি হয়ে গেলে, সেক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে অপেক্ষার তালিকা নম্বর দিতে হবে। পাশাপাশি শাখা ভিত্তিক লকার বরাদ্দের তথ্য এবং এই অপেক্ষার তালিকা কোর ব্যাঙ্কি সিস্টেম কিংবা সাইবার নিরাপত্তা কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনও কম্পিউটারাইজড সিস্টেমের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বর্তমান গ্রাহকরাও সুবিধা পাবেন

বর্তমান গ্রাহকরাও সুবিধা পাবেন

নতুন নির্দেশিকা অনুসারে ব্যাঙ্কের বর্তমান গ্রাহকরা, যাঁরা লকারের জন্য আবেদন করেছেন এবং যাঁরা CDD-র সঙ্গে সহমত, তাঁদের লকারের সুবিধা দেওয়া যেতে পারে। নতুন নিয়ম অনুযায়ী সেফ ডিপোজিট লকার কিংবা সেফ কাস্টডি আর্টিক্যালের সুবিধা গ্রাহকদের দেওয়া যাবে।

 লকার স্থানান্তরের জন্য নতুন নিয়ম

লকার স্থানান্তরের জন্য নতুন নিয়ম

এক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের লকার স্থানান্তরের বিষয়ে জানাতে হবে। টার্ম ডিপোজিটকে লকার ভাড়া হিসেবে ব্যবহার করা যেতে পারে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+