RBI Monetary Policy: RBI-এর মুদ্রানীতি! পরপর ৩ বারের জন্য অপরিবর্তিত রেপো রেট

RBI Monetary Policy: ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এনিয়ে পরপর তৃতীয়বার। প্রসঙ্গত বর্তমান রেপো রেট ৬.৫ শতাংশ। এদিন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ভারতের অর্থনীতি স্থিতিশীল।

রেপোরেটের ওপরে ভিত্তি করেই আরবিআই ব্যাঙ্কগুলিতে ধার দিয়ে থাকে। শেষবার ২০২৩-এর ফেব্রুয়ারিতে রেপোরেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এরপর এপ্রিল ও জুনে তা অপরিবর্তিত রাখে আরবিআই। এবারও তা অপরিবর্তিত রাখা হল।

RBI Monetary Policy

আর্থিক সংস্থা থেকে অর্থনীতিবিদদের অনেকেই রেপোরেট অপরিবর্তিত রাখার কথা আগে থেকেই বলেছিলেন। এর পিছনে সবজি ও ডালের দাম বৃদ্ধির কারণকেও দায়ী করা হচ্ছে। এই দুয়ের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ৬ শতাংশের দিকে যাবে বলে মনে করা হচ্ছে। তবে তা অস্থায়ী, তাই রেট বাড়ানোর কোনও সম্ভাবনা নেই।

মে মুদ্রাস্ফীতি ২৫ মাসের সর্বনিম্ন ৪.২৫ শতাংশে নেমে গেলেও জুন মাসে তা বেড়ে ৪.৮১-এ পৌঁছে যায়। খুচরো মুদ্রাস্ফীতি আগেকার অনুমান ৫.১ থেকে ৫.৪-এ পৌঁছেছে। চাহিদা ও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলিতে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

আরবিআই গভর্নর জানিয়েছেন, এপ্রিল থেকে জুন ২০২৪-এর জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.৬ নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ সালের জন্য সিপিআই মুদ্রাস্ফীতির পূর্বাভাস ৫.১ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৪ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+