কমল রেপো রেট! কমবে কি সুদের হার, জেনে নিন
কমানো হল রেপো রেট। মোদী সরকারের আমলে ২০১৭-র অগাস্টের পর প্রথমবার কমানো হল রেপো রেট।
কমানো হল রেপো রেট। মোদী সরকারের আমলে ২০১৭-র অগাস্টের পর প্রথমবার কমানো হল রেপো রেট। ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট করা হয়েছে ৬.২৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন মানিটারি পলিসি কমিটির ছয় সদস্য ৪-২ ভোটে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায়।

মানিটারি পলিসি কমিটি নীতিরও পরিবর্তন করেছে। ক্যালিব্রেটেড টাইটেনিং থেকে তা নিউট্রাল করা হয়েছে। ডিসেম্বর ২০১৮-তে দায়িত্ব নেওয়ার পর থেকে এটাই শক্তিকান্ত দাসের প্রথম মানি পলিসি রিভিউ। শক্তিকান্ত দাস জানিয়েছেন, নমনীয়তা আনা হয়েছে বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য।
একনজরে রিজার্ভ ব্যাঙ্কের মানি পলিসি
- রেট কমানোর পক্ষে মত দিয়েছেন রিভার্জ ব্যাঙ্কের গভর্নর
- মানিটারি পলিসি কমিটি নীতি পরিবর্তনের পক্ষে মত দিয়েছে
- কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, কনজিউমার প্রাইস ইনফ্লেশন জানুয়ারি থেকে মার্চ ২.৪ এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর ৩.২ থেকে ৩.৪ হতে পারে
- এপ্রিল থেকে সেপ্টেম্বরে জিডিপি বৃদ্ধি হতে পারে ৭.২ থেকে ৭.৪ শতাংশ
অর্থনীতিবিদদের একাংশ বলছেন, রেপো রেট কমার ফলে তা সব ধরনের সুদের ওপরেই প্রভাব পড়তে চলেছে। তাঁদের মতে সম্প্রতি পেশ হওয়া
বাজেট মুদ্রাস্ফীতির সম্ভাবনা তৈরি করেছে।












Click it and Unblock the Notifications