শুক্রবারেই জারি নয়া ২০০ টাকার নোট, কেমন দেখতে নতুন নোট, জানাল আরবিআই

শুক্রবার ২৫ অগাস্ট থেকেই মিলতে চলেছে নতুন ২০০ টাকার নোট, জানিয়ে দিল আরবিআই

অপেক্ষার অবসান। শুক্রবার ২৫ অগাস্ট থেকেই জারি হতে চলেছে নতুন ২০০ টাকার নোট। বৃহস্পতিবারই নতুন নোটের ছবি সহ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে বুধবার থেকে সংবাদ মাধ্যমে ২০০ টাকার নোটের যে ছবি দেখানো হচ্ছে, তারসঙ্গে আরবিআই-এর দেওয়া নোটের ছবির কোনও মিলই নেই। দেখে নিন সেই নোটের ছবি।

শুক্রবারেই বাজারে নয়া ২০০ টাকার নোট, কেমন দেখতে নতুন নোট, জানাল আরবিআই

নতুন ২০০ টাকার নোটে সামনের দিকে মহাত্মা গান্ধীর ছবি যেমন থাকে তেমনই থাকবে। কিন্তু পেছনের দিকে থাকছে ভারতের অন্যতম হেরিটেজ সাঁচী স্তুপের ছবি। বেস কালার হলুদের ওপর আরও ডিজাইন থাকছে। নতুন নোটের মাপ হল ৬৬ মিমি x১৪৬মিমি।

শুক্রবারেই বাজারে নয়া ২০০ টাকার নোট, কেমন দেখতে নতুন নোট, জানাল আরবিআই

গত বছর নোট বাতিলের নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে ছাড়া হয় আরবিআই-এর পক্ষ থেকে। কিন্তু ২০০০ টাকার নোট হাতে নিয়ে কম জেরবার হতে হয় না সাধারণ মানুষকে। ৫০০ টাকার নোটও বাজারে প্রয়োজনের তুলনায় কমই ছাড়া হয়েছে। কিন্তু মাঝের এই ফাঁকটা পূরণ করতেই এবার ২০০ টাকার নোট ছাড়া হল বলে আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়ে বলা হয় অগাস্টের শেষ বা সেপ্টেম্বরের গোড়াতেই বাজারে চলে আসবে নতুন নোট। কিন্তু বৃহস্পতিবারই আরবিআই জানিয়ে দিল শুক্রবারই জারি হবে নতুন ২০০ টাকার নোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+