৫০০ ও ২০০০-এর জালনোট ১০০% বেড়েছে! কীভাবে জাল ও আসল নোট শনাক্ত করা যাবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬-র নভেম্বরে যে কারণে নোটবন্দীর (note bandi) কথা ঘোষণা করেছিলেন, তা যে কার্যত ব্যর্থ তা প্রকাশ হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের (rbi) সর্বশেষ তথ্যতে। তবে এই জাল নোট (fake note) এবং আসল নোট (g
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬-র নভেম্বরে যে কারণে নোটবন্দীর (note bandi) কথা ঘোষণা করেছিলেন, তা যে কার্যত ব্যর্থ তা প্রকাশ হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের (rbi) সর্বশেষ তথ্যতে। তবে এই জাল নোট (fake note) এবং আসল নোট (genuine note) চেনার উপায় রয়েছে।

দেশে বেড়েছে জাল নোট
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২০-২১ সালে ৫০০ টাকার জালনোট বৃদ্ধি পেয়েছে ১০২%। অন্যদিকে ২০০০ টাকার জালনোট বৃদ্ধি পেয়েছে ৫৪%। অন্যদিকে ১০ টাকার নোট ১৬.৪ শতাংশ, ২০ টাকার নোট ১৬.৫ শতাংশ এবং২০০ টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে ১১.৭ শতাংশ।

প্রচুর জাল নোট উদ্ধার
২০১৯-২০ সালে ৩০,০৫৪ টি জালনোট ধরা পড়েছিল। তুলনায় ২০২০-২১-এ ৫০ টাকার জালনোট বৃদ্ধি পেয়েছে ৩১.৩ শতাংশ। ৩৯,৪৫৩ টি জালনোট উদ্ধার করা হয়। ওই জালনোটের তালিকায় ৫০০ টাকার নোট ছাড়াও ২,৫,১০ এবং ২০০০ টাকার জাল নোটও ছিল।

সরকারের উদ্দেশ্য ব্যর্থ
২০১৬-র নভেম্বরে সরকার নোট বন্দীর প্রধান কারণ হিসেবে বলেছিল, জালনোট ঠেকানো। তুলে নেওয়া হয়েছিল সেই সময়কার ৫০০ ও ১০০০ টাকার নোট। সেই সময় অনেকেই আশা করেছিলেন, বাজার থেকে জালনোট বন্ধ হবে। যদিও কিছু দিনের মধ্যে বাজারে চলে আসে ৫০০ ও ২০০০ টাকার জালনোট।

কীভাবে ৫০০ টাকার জালনোট চেনা যাবে
৫০০ টাকার জালনোট শনাক্ত করতে আরবিআই সাধারণ মানুষের সামনে উপায়ও রেখেছে। তাদের পয়সা তোলতা হ্যায় সাইটে তা দেওয়া রয়েছে। https://paisaboltahai.rbi.org.in/pdf/100295-1001%20Rs%20500%20note-Eng_7-1-19-01.pdf
একনজরে দেখে দেওয়া যাক কীভাবে ৫০০ টাকার জালনোট শনাক্ত করা যাবে।
১) নোটটি আলোর সামনে রাখলে এই জায়গায় ৫০০ লেখা দেখা যাবে।
২) নোটটিকে ৪৫ ডিগ্রি কোনও থেকে চোখের সামনে রাখলে এই জায়গায় ৫০০ লেখা দেখা যাবে।
৩) এই জায়গায় দেবনগরীতে ৫০০ লেখা দেখা যেবা।
৪) মহাত্মা গান্ধীর ছবি ঠিক কেন্দ্রে দেখানো হয়েছে।
৫) হিন্দিতে ভারত ও ইংরেজিতে ইন্ডিয়া লেখা দেখা যাবে।
৬) যদি নোটটিকে হাল্কাভাবে বাঁকিয়ে রাখা হয়, তাহলে নিরাপত্তা থ্রেডের সবুজ রং নীল রং-এ পরিবর্তিত হবে।
৭) পুরনো নোটের তুলনায় গভর্নরের স্বাক্ষর, গ্যারান্টি ক্লজ, প্রমিজ ক্লজ এবং আরবিআই লোগো ডানদিকে সরানো হয়েছে।
৮) এখানে মহাত্মা গান্ধীর ছবি এবং ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্কেও দেখা যাবে।
৯)ওপরের দিকে বাম দিক এবং নিচের ডান পাশের সংখ্যাগুলি বাম থেকে ডানপাশে বড় হয়।
১০) এখানে লেখা ৫০০-র রং পরিবর্তন হয়। সবুজ থেকে নীল হয়।
১১) ডান দিকে অশোর স্তম্ভ।
১২) ডান পাশের গোল বাক্সে ৫০০ লেখা , ডান-বাম পাশে ৫ টি ব্লিড লাইন ও অশোক স্তম্ভের প্রতীক। রাফেল প্রিন্টে মহাত্মা গান্ধীর ছবি।
১৩) নোট ছাপার বছ লেখা আছে।
১৪) স্লোগান-সহ স্বচ্ছ ভারতের লোগো ছাপানো আছে।
১৫) কেন্দ্রের দিকে একটি ভাষা প্যানেল রয়েছে।
১৬) ভারতের জাতীয় পতাকা-সহ লালকেল্লার একটি ছবি রয়েছে।
১৭) দেবনগরীতে ৫০০ লেখা রয়েছে।












Click it and Unblock the Notifications