৫০ হাজারের বেশি টাকার চেক কাটলে সমস্যায় পড়তে পারেন, জেনে নিন সেপ্টেম্বরের শুরু থেকে RBI-এর নতুন নিয়ম
৫০ হাজারের বেশি টাকার চেক কাটলে সমস্যায় পড়তে পারেন, জেনে নিন সেপ্টেম্বরের শুরু থেকে RBI-এর নতুন নিয়ম
সেভিংস অ্যাকাউন্ট (savings account) রয়েছে, কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ( internet banking) সুবিধা নেই, সেক্ষেত্রে ৫০ হাজার টাকার বেশি মূল্যের চেক প্রদানের ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন কোনও কোনও গ্রাহক। কেননা ব্যাঙ্কগুলি এখন পজিটিভ পে সিস্টেম (positive pay system) অনুসরণ করছে। আরবিআই (rbi)-এর নির্দেশক্রমে ১ সেপ্টেম্বর থেকে সব ব্যাঙ্ক এই নিয়মেই চালু হয়ে যাবে। প্রতারণা এবং জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে আরবিআই-এর তরফে।

২০২০-র অগাস্টে ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সব ব্যাঙ্কে একই নিয়ম লাগুর কথা বলা হলেও, এব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল ২০২০-র অগাস্টে। সেই সময়ই আরবিআই পজিটিভি পে সিস্টেমের কথা বলেছিল। বলা হয়েছিল তা চালু করা হবে ১ জানুয়ারি ২০২১ থেকে। আরও বলা হয়েছিল গ্রাহকরা তাদের সুবিধা অনুযায়ী ৫০ হাজার বা তার বেশি মূল্যের চেকের সুবিধার জন্য আবেদন করতে পারেন।

চেক বাতিল করা হবে
আরবিআই-এর এই নিয়মে চেক ইস্যু করার আগে গ্রাহককে এই বিষয়ে ব্যাঙ্ককে জানাতে হবে। না হলে চেক গ্রহণ করা হবে না। গ্রাহকের চেক ফেরত দেওয়া হবে। তবে এই নিয়মের জেরে সমস্যায় পড়তে পারেন প্রবীণ নাগরিকরা, যাঁরা নেট ব্যাঙ্কিং কিংবা মোবাইল ব্যাঙ্কিং-এর পরিষেবা ব্যবহার করেন না কিংবা করতে পারেন না।

যেসব ব্যাঙ্ক ইতিমধ্যেই এই নিয়ম বাস্তবায়ন করেছে
ইতিমধ্যেই অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ বেশ কিছু ব্যাঙ্ক ৫০ হাজারের বেশি মূল্যের চেকের ক্ষেত্রে পজিটিভি পে সিস্টেম বাধ্যতামূলক করেছে। যার জন্য গ্রাহকদের নেট কিংবা মোবাইল ব্যাঙ্কিং কিংবা ব্যাঙ্কের শাখায় গিয়ে চেকের বিবরণ দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৫০ হাজার টাকার ওপরে চেকের জন্য পজিটিভি পে সিস্টেম চালু করেছে। তবে বর্তমানে এইসব ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এই নিয়ম ঐচ্ছিক রেখেছে।

গ্রাহক নিরাপত্তার স্বার্থেই ব্যবস্থা
তবে গ্রাহকদের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থায় চেক জালিয়াতি ঠেকানো যাবে বলে জানানো হয়েছে আরবিআই-এর তরফে। কেননা এই ক্ষেত্রে শুধু সই মেলানো নয়, চেকগুলির আরও পরীক্ষা করা হবে। কোনও রকম সন্দেহ হলে গ্রাহকদের কাছে বিভিন্নরকমের তথ্য চাইতে পারে ব্যাঙ্কগুলি। সব তথ্য মিললে তবেই চেক ক্লিয়ার করা হবে। তবে শুধু চেক ভাঙানোর ক্ষেত্রেই নয়, অ্যাকাউন্ট পেয়ি চেকের ক্ষেত্রেও যদি কোনও গরমিল ধরা পড়ে, তাহলে দুটি ব্যাঙ্কই ব্যবস্থা নেবে।












Click it and Unblock the Notifications