ঋণ দেওয়ার ক্ষেত্রকে প্রসারিত করল আরবিআই! কোন কোন সংস্থাকে বাড়তি গুরুত্ব, জারি বিজ্ঞপ্তি
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায়োরিটি সেক্টরে ঋণ দেওয়ার ক্ষেত্রকে আরও প্রসারিত করেছে। এক্ষেত্রে স্টার্ট আপ সংস্থাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সব সংস্থাকে ৫০ কোটি টাকা পর্যন্ত ধার দেওয়ার কথাও জা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায়োরিটি সেক্টরে ঋণ দেওয়ার ক্ষেত্রকে আরও প্রসারিত করেছে। এক্ষেত্রে স্টার্ট আপ সংস্থাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সব সংস্থাকে ৫০ কোটি টাকা পর্যন্ত ধার দেওয়ার কথাও জানানো হয়েছে। এছাড়াও কৃষকদের সোলার প্ল্যান্ট এবং কমপ্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর জন্য লোন দেওয়ার কথাও জানানো হয়েছে।

আরবিআই-এর বিবৃতি
বিবৃতিতে আরবিআই জানিয়েছে, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং-এর ক্ষেত্রে গাইডলাইন পরিবর্তন করা হয়েছে। জাতীয় অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বিস্তৃত আলোচনার পর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দেওয়া হয়েছে।

বাড়তি ধার
সংশোধিত পিএসএল নির্দেশিকায় ক্রেডিটের ঘাটতি যুক্ত অঞ্চলে আরও ভাল করে ক্রেডিট দেওয়ার সুযোগ করে দেবে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এবং শ্রমিকদের ক্ষেত্রে আরও বেশি করে ঋণের সুযোগ করে দেবে। যা পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং স্বাস্থ্যের পরিকাঠামোয় ঋণ বৃদ্ধি করবে বলে জানানো হয়েছে আরবিআই-এর তরফ থেকে। পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ঋণের পরিমাণ বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে।

কৃষকদের বাড়তি গুরুত্ব
এক্ষেত্রে কৃষক উৎপাদক সংস্থাগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বেশ ঋণ দেওয়ার কথা বলা হয়েছে, কৃষক উৎপাদক সংস্থাগুলিকে, যাতে তারা তাদের উৎপাদিত পণ্য নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে পারেন।

স্বাস্থ্য পরিকাঠামোয় বাড়তি গুরুত্ব
স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে ঋণের পরিমাণ দ্বিগুণ করার কথা বলা হয়েছে আরবিআই-এর বিজ্ঞপ্তিতে।












Click it and Unblock the Notifications