৯ বছরের রেকর্ড পতন, রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমবে গাড়ি–বাড়ি ঋণের ইএমআই

‌দেশের আর্থিক সমৃদ্ধি পথ সুগম করতে সরকারের আর্থিকনীতির অনুকূল পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক। রেপোরেট ২৫ বেসিস পযেন্ট কমানোর কথা ঘোষণা করেছে আরবিআই।

দেশের আর্থিক সমৃদ্ধি পথ সুগম করতে সরকারের আর্থিকনীতির অনুকূল পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক। রেপোরেট ২৫ বেসিস পযেন্ট কমানোর কথা ঘোষণা করেছে আরবিআই। গত ৯ বছরে যা রেকর্ড বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ২৫ বেসিস পয়েন্ট কমায় রেপোরেট দাঁড়াল ৫.‌৭৫ শতাংশ। এর জেরে গাড়ি বাড়ির ঋণের সুদ কমবে বলে জানানো হয়েছে।

৯ বছরের রেকর্ড পতন, রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমবে গাড়ি–বাড়ি ঋণের ইএমআই

দেশের আর্থিক সমৃদ্ধি আরও চাঙ্গা করতেই রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদ্‌রা। দ্বিতীয় মোদী সরকারের অর্থনীতির পথ সুগম হল রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে। গাড়ি বাড়ি ঋণে ইএমআই কমলেও রাষ্ট্রায়াত্ব এবং বেসরকারি ব্যাঙ্ক সুদের হার কমাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন আর্থিক নীিত কী হতে পারে তার পর্যালোচনায় সোমবারে বৈঠকে বসেছিলেন শক্তিকান্ত দাসের নেতৃত্বে আর্থিক নীতি নির্ধারণ কমিটি( এমসিপি)। তারপরেই জানানো হয় এই সিদ্ধান্ত।

গত পাঁচ বছরের সবচেয়ে কম জিডিপি বৃদ্ধি দেখা গিয়েছে ২০১৮-১৯ আর্থিকবর্ষে। এর অনয়তম কারণ নাকি কৃষি এবং উ‌ৎপাদন ক্ষেত্র। এই দুটি ক্ষেত্রেই অত্যান্ত সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। অথচ বিশ্বব্যাঙ্ক গতকালই জানিয়েছে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি নাকি অত্যন্ত ভাল এবং নজরকাড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+