পোস্ট অফিসের স্বল্পসঞ্চয় প্রকল্প! APRIL 2023 থেকে NSC, সিনিয়র সিটিজেনসহ বিভিন্ন ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি

মোদী সরকার পোস্ট অফিসের (Post Office) বিভিন্ন স্বল্পসঞ্চয় প্রকল্পে (Small Savings) সুদের হার ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রক সার্কুলার জারি করেছে। সেখানে বলা হয়েছে ২০২৩-এর এপ্রিল থেকে জুনের মধ্যে এই সুদের হার কার্যকর থাকবে।

কোন কোন প্রকল্পে সুদের হার বৃদ্ধি

কোন কোন প্রকল্পে সুদের হার বৃদ্ধি

পোস্ট অফিসের যেসব প্রকল্পে সুদের হার বাড়ানো হয়েছে, তার মধ্যে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস স্কিম, কিসান বিকাশ পত্র।

সুদের হার কত শতাংশ বাড়ল

সুদের হার কত শতাংশ বাড়ল

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়েছে। মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৭.১ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ, এনএসসিতে সুদের হার ৭ শতাংশ থেকে ৭.৭ শতাংশ, কিসান বিকাশে সুদের হার ৭.২ থেকে ৭.৫ শতাংশ এবং সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার ৭.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

পোস্ট অফিসে বাকি কোন ক্ষেত্রে সুদের হার কত

পোস্ট অফিসে বাকি কোন ক্ষেত্রে সুদের হার কত

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ, ১-২-৩-৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে সুদের হার যথাক্রমে ৬.৮, ৬.৯, ৭ এবং ৭.৫ শতাংশ। পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.৮ শতাংশ।

কীভাবে সুদের হার নির্ধারণ

কীভাবে সুদের হার নির্ধারণ

কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে স্বস্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নির্ধারণ করে থাকে। সরকার স্বল্প সঞ্চয়ে সুদের হার নির্ধারণে শ্যামলা গোপীনাথ কমিটি গঠন করেছিল। সেই কমিটি সুদের হার নির্ধারণে বেশ কিছু পরামর্শ দেয়।

সুদের হার অপরিবর্তিত

সুদের হার অপরিবর্তিত

পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ-এ সুদের হার অপরিবর্তত রাখা হয়েছে। অর্থাৎ সেখানে সুদের হার ছিল ৭.১ শতাংশ। এক্ষেত্রে সুদের হার একই রয়েছে। এর মধ্যে পিপিএফ অ্যাকাউন্ট বিভিন্ন ব্যাঙ্কেও খোলা যায়।

জানুয়ারিতে বেড়েছিল সুদের হার

জানুয়ারিতে বেড়েছিল সুদের হার

২০২৩-এর জানুয়ারিতে জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ২০ বেসিস পয়েন্ট থেকে ১১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। এর মধ্যে ছিল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম সেভিংস স্কিম, এসএসসি, কিসান বিকাশ পত্র এবং টাইম ডিপোজিটের মতো স্কিমে সুদের হার বাড়ানো হয়েছিল। সেই সময় পিপিএফ কিংবা সুকন্যা সমৃদ্ধির সুদের হারের পরিবর্তন করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+