TATA nano: সোনায় মোড়া ২২ কোটির Tata Nano! সিঙ্গুর বিতর্কের মধ্যেই চমক দিয়েছিলেন রতন টাটা
রতন টাটার ড্রিম কার Tata Nano ভারতের বাজারে লঞ্চ হলেও তেমন জায়গা করতে পারেনি! মূলত মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নকে সত্যি করতেই এই গাড়ি প্রকাশ্যে আনে টাটা মোটরস। দু'লাখের মধ্যে রাখা হয়েছিল এই গাড়ি। কিন্তু আমআদমির জন্যে তৈরি সস্তার গাড়ি মুখ থুবড়ে পড়ে।
বাজারে আসার পরেই Tata Nano এর একাধিক গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এমনকি ডিজাইনেও বেশ কিছু গলদ ধরা পড়ে।

ফলে অল্পদিনের মধ্যেই টাটা Nano গাড়িটিকে বাজার থেকে তুলে নেয়। তবে ইভি ভেইক্যালে ফের Nano গাড়িটিকে বাজার আনতে পারে Tata। এমনটাই জানা যাচ্ছে। কিন্তু জানেন বিশ্বের দরবারে Tata Nano এর পরিচিতি ঘটাতে একেবারে সোনায় মুড়ে প্রকাশ্যে এনেছিল। প্রায় বছরখানেই আগে Tata Nano Goldplus লঞ্চ করা হয়েছিল। আর সেই গাড়ির দাম ছিল ২২ কোটি টাকা।
কি চমকে গেলেন তো! হ্যাঁ, আর সেটাই ছিল বিশ্বের প্রথম সোনায় মোড়া গাড়ি। তবে এই গাড়িটি বিক্রির জন্যে ছিল না। একেবারেই প্রচার করতেই সেটিকে প্রকাশ্যে আনা হয়েছিল। টাটা গ্রুপের একটি সংস্থা গোল্ডপ্লাস জুয়েলারির জন্যে প্রচার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। আর তা প্রকাশ্যে আনেন খোদ সংস্থার কর্তা রতন টাটা। শুধু সোনাই নয়, Tata Nano Goldplus গাড়িটি জুড়ে ছিল রুপো এবং মহামূল্যবান পাথর।
জানা যায়, Tata Nano Goldplus তৈরি করতে ৮০ কিলো, ২২ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছিল। একই সঙ্গে ১৫ কেজি রুপোও মেশানো ছিল। গাড়ি জুড়ে ছিল একাধিক হিরে, মানিক সহ মহামূল্যবাথ পাথর। ২২ কোটি টাকার এই গাড়ি সামনে আসতেই হৈচৈ পড়ে যায়।
বলে রাখা প্রয়োজন, পশ্চিমবঙ্গ থেকেই ন্যানো তৈরির স্বপ্ন দেখেছিলেন রতন টাটা। এজন্যে বাম সরকারের আমলে সিঙ্গুরে বিশাল জমিও নিয়েছিলেন তিনি। যদিও জমির একটা অংশ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। আর তা নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলন হয়। শেষমেশ আন্দোলনের চাপে সিঙ্গুর ছেড়ে গুজরাতের সানন্দে চলে যান টাটা। আর সেখান থেকে বের হয় সবথেকে সস্তার গাড়ি। যদিও দীর্ঘ প্রায় একদশক পরে ফের একবার সংবাদ শিরোনামে সিঙ্গুর












Click it and Unblock the Notifications