Ratan Tata: রতন টাটার নামে আরও একটি রেকর্ড! আনন্দ মাহিন্দ্রাকে পিছনে ফেললেন তিনি
Ratan Tata: আমরা কমবেশি সবাই রতন টাটাকে চিনি-জানি। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। এবার তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নতুন খেতাব। এক্স হ্যান্ডেলে ফলোয়ারের নিরিখে রতন টাটা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাকে পিছনে ফেলেছেন।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রতন টাটা সোশ্যাল মিডিয়া ফলোয়ারের দিক থেকে সবাইকে পিছনে ফেলেছেন। ভারতীয় কর্পোরেট সেক্টরে, এক্স হ্যান্ডেলে শিল্পপতি রতন টাটার ফলোয়ার সব থেকে বেশি। এর আগে এই রেকর্ডটি ছিল আনন্দ মাহিন্দ্রার দখলে।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩ অনুসারে সোশ্যাল মিডিয়ায় রতন টাটাকে সব থেকে বেশি মানুষ অনুসরণ করেন। ফলোয়ারের নিরিখে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন। রতন টাটার ফলোয়ার বেড়ে ১২.৬ মিলিয়ন হয়েছে।
গত এক বছরে রতন টাটার ফলোয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছরের মধ্যে রতন টাটার ফলোয়ার বেড়েছে প্রায় ৮ লক্ষ। এই বৃদ্ধির জেরেই তিনি এগিয়ে গিয়েছেন আনন্দ মাহিন্দ্রার থেকে। তালিকায় অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন আনন্দ মাহিন্দ্রা। বর্তমানে এক্স হ্যান্ডেলের তার ফলোয়ার সংখ্যা ১০.৮ মিলিয়ন। প্রসঙ্গত আনন্দ মাহিন্দ্রাও এক্স হ্যান্ডেলে বেশ সক্রিয়।
হারুন ইন্ডিয়ার তালিকা অনুসারে, আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন। আনন্দ মাহিন্দ্রাকেও ১ কোটির বেশি মানুষ অনুসরণ করেন। আনন্দ মাহিন্দ্রার অনুপ্রেরণামূলক পোস্ট লাইক হয়। তিনি প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করেন, যা ভাইরাল হয়।
রতন টাটা তিন দশকের বেশি সময় ধরে টাটাদের প্রাণ পুরুষ। দেশের অন্যতম বড় শিল্পপতি। বিদেশের মাটিতেও রয়েছে পা। তিনি ১৯৯০ সাল থেকে টাটা সন্সের চেয়ারম্যান। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৩৫০০ কোটি টাকার বেশি।












Click it and Unblock the Notifications