"Transparent" বডি, 150Km রেঞ্জ এবং 15 মিনিটে চার্জ! আসছে ই-বাইকের ডন... রইল বিস্তারিত

Best Electric Bike In India: ভারতের বাজারে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বাড়ছে! Ola, Athar, Bajaj এর মতো একাধিক সংস্থা তো আছেই, এর সঙ্গে বহু স্টার্টআপ সংস্থাও এখন ইভি বাইক এবং স্কুটার তৈরি করছে। সম্পতি তামিলনাড়ুর গ্লোবান ইনভেসটার মিট (TNGIM-24) এ চেন্নাইয়ের নয়া ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সংস্থা Raptee তাদের নয়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

সংস্থার দাবি, তাদের তৈরি এটিই প্রথম হাই-ভোল্টেজ ইলেকট্রিক বাইক। Raptee এর প্রথম বাইকের বডি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে।

Best Electric Bike In India:

ফলে বাইকের ভিতরের মেকানিজমকে অনেকাংশে স্বচ্ছ রাখা হয়েছে। লুকের কারনেই এই বাইক সম্পূর্ণ ভাবে আলাদা। সংস্থার দাবি, তাদের নয়া ইলেকট্রিক স্কুটারটি নতুন প্রজন্মের পছন্দ হবে।

Best Electric Bike In India: সবার থেকে আলাদা

অন্যদিকে বাইকটিকে অনেকটাই স্পোটি লুক দেওয়া হয়েছে। আসনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ইলেকট্রিক মোটর এবং ব্যাটারির যাবতীয় ম্যাকানিজম সংস্থা বাইকের ফুয়েলট্যাঙ্কের নীচের অংশে রেখেছে। বডি স্বচ্ছ হওয়ার জন্যে সম্পূর্ণ ভাবে তা দেখা যাচ্ছে। তবে চার্জিং পয়েন্ট সম্পূর্ণ ভাবে ফুয়েল ট্যাঙ্কের উপরে রাখা হয়েছে।

Best Electric Bike In India: পাওয়ার এবং অন্যান্য তথ্য

সংস্থার দাবি, Raptee এর নয়া বাইক সিঙ্গল চার্জে 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। টপ স্পিড প্রতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার হবে। পিক-আপে ধারে কাছে নেই এই বাইক। কোম্পানির দাবি, বাইকটি মাত্র 3.5 সেকেন্ডে 0 থেকে 60 কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম। যে কোনও CCS2 চার্জিং স্টেশনে খুব সহজে চার্জ দেওয়া যাবে এই বাইক। মাত্র ১৫ মিনিটে এই বাইকের চার্জ এতটাই হয় যে খুব সহজেই ৪০ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। এর ব্যাটারি 45 মিনিটে 80% পর্যন্ত চার্জ হয়ে যায়।

Best Electric Bike In India: প্রাইস এবং লঞ্চের তারিখ

Raptee এর দাবি, আগামী এপ্রিল মাসে লঞ্চ করবে সংস্থার নয়া বাইক। সংস্থার প্রথম প্রোডাকশন তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে কোম্পানি নেটওয়ার্ক এবং অন্যান্য বিষয়ে নজর দিয়েছে। যদিও বাইকটির দামের বিষয়ে কোম্পানি কিছুই জানায়নি। তবে ২০১৯ সাল থেকে এই বাইকটি নিয়ে কাজ করছে সংস্থা। অবশেষে লঞ্চ হতে চলেছে। খুব শীঘ্রই প্রি-বুকিং শুরু হবে বলে খবর।

এই বিষয়ে আরও জানতে Raptee ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+