এটিএমে তো টাকা তুলছেন, হ্যাক হয়নি তো আপনার অ্যাকাউন্ট? জেনে নিন আরবিআই কি বলছে
র্যানসমওয়্যার হামলার প্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এটিএম মেশিনে উইন্ডোজ আপডেটের পরই তা টাকা তোলার কাজে ব্যবহার করতে।
গত সপ্তাহে শুক্রবার ৯৯টি দেশে একযোগে সাইবার হামলা হয়েছে। তার মধ্যে রয়েছে ভারতও। বিভিন্ন দেশের উপরে র্যানসমওয়্যার (একধরনের ম্যালওয়ার) হামলা করা হয়েছে। কম্পিউটারকে এর মধ্যমে হ্যাক করে মোটা টাকা দাবি করা হয়েছে।
ফলে এই ধরনের হামলার প্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এটিএম মেশিনে উইন্ডোজ আপডেটের পরই তা টাকা তোলার কাজে ব্যবহার করতে। এর ফলে এটিএমগুলিকে ম্যালওয়ার আক্রমণ থেকে বাঁচানো যাবে।

ওয়ানাক্রাই র্যানসমওয়্যার এর মাধ্যমে শতাধিক দেশে সাইবার আক্রমণ চলেছে। এবং ডিজিটাল মুদ্রা বিটকয়েন দিয়ে কম্পিউটার হ্যাক করে মোটা টাকা দাবি করা হয়েছে। ভারতের সিংহভাগ এটিএম মেশিনই উইন্ডোজ সফটওয়্যারে চলে। ফলে সাইবার হামলার ফলে এগুলির বিপদ বেশি। এর পাশাপাশি আরও ভয়ঙ্কর তথ্য হল, দেশের ২ লক্ষ ২৫ হাজার এটিএমের মধ্যে ৬০ শতাংশের বেশি মেয়াদউত্তীর্ণ উইন্ডোজ এক্সপিতে চলে।
ভারতের এটিএমগুলির কথা ভেবে মাইক্রসফটের তরফে উইন্ডোজ এক্সপি-র বিশেষ আপডেট তৈরির কথা বলা হয়েছে। যদিও এই নির্দিষ্ট ধরনের আপডেট তৈরি বহুদিন আগেই কোম্পানি বন্ধ করে দিয়েছে। তবে ততদিন পর্যন্ত আরবিআইয়ের নির্দেশ মেনে ব্যাঙ্কগুলিকে এটিএম আপডেট ন হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার অন্ধ্রপ্রদেশ পুলিশের ১০২টি কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়। এছাড়া নিসান রেনল্ট এর একটি প্লান্টেও ম্যালওয়ার হামলার ফলে কাজ থমকে যায়। এছাড়া দক্ষিণ ভারতীয় দুটি ব্যাঙ্কেও সাইবার হামলা হয়েছে বলে খবর রটেছে। আর তাই এটিএমগুলিতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications