টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি, নয়া সিমে দারুন ‘অফার’ গ্রাহকদের জন্য

এতদিন আয়ুর্বেদীয় ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারজাত করাই মূল লক্ষ্য ছিল পতঞ্জলির। এবার তারা প্রবেশ করল টেলিকম দুনিয়ায়।

এতদিন আয়ুর্বেদীয় ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারজাত করাই মূল লক্ষ্য ছিল পতঞ্জলির। এবার তারা প্রবেশ করল টেলিকম দুনিয়ায়। বিএসএনএলের সঙ্গে গাঁটছড়া বেঁধে মোবাইলের জন্য সিম নিয়ে এল তারা। আপাতত পতঞ্জলির কর্মীদের মধ্যেই এই সিম বিতরণ করা হবে পরীক্ষণীয়ভাবে।

টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি, নয়া সিমে দারুন ‘অফার’ গ্রাহকদের জন্য

পতঞ্জলি দেশের বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। বাবা রামদেবের প্রোডাক্ট দেশের মার্কেট অন্য অনেক প্রোডাক্টকেই চ্যালেঞ্জের মুখে ফেলেও দেয়। এবার তারা একইসঙ্গে টেলিকম দুনিয়ায় প্রবেশ করল। ভারত সঞ্চার নিগম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে তারা বাজারে সিম নিয়ে আসার পরিকল্পনা করেছে।

সোমবার বিএসএনএলের সঙ্গে চুক্তি সাক্ষরিত হয়। উভয় সংস্থা গাঁটছড়া বাঁধে। পতঞ্জলির সিমের নাম দেওয়া হয়েছে 'স্বদেশি সমৃদ্ধি'। আর পতঞ্জলির সিমে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। ১৪৪ টাকা রিচার্জে পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা। সেইসঙ্গে ২ জিবি ডাটা, ১০০টি এসএমএস। আর একটি বিশেষ। অফার দেওয়া হচ্ছে এই সিমে। তা হল- আড়াই লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ও ৫ লাখ টাকার চিকিৎসা বিমাও দেওয়া হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সংস্থার কর্মীদের মধ্যে এই সিম বিলি করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই তা বাজারে আনা হবে। যঁরা এই সিম ব্যবহার করবেন, তাঁরা সংস্থার পণ্যের উপর ১০ শতাংশ ছাড় পাবেন। বিএসএনএলের সঙ্গে চুক্তি শেষে পতঞ্জলির কর্ণধার বলেন, বিএসএনএল হল স্বদেশি নেটওয়ার্ক। তাঁদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। বাজারে আসার পরই একসঙ্গে এক হাজারের বেশি আউটলেটে এই সিম পাওয়া যাবে। বিএসএনএল জানায়, এই সিম নিতে গেলে পতঞ্জলিকর্মীদের পরিচয়পত্র দেখাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+