Railway Ticket Concession: ১০০ টাকার রেলের টিকিট কিনছেন ৪৫ টাকায়! কী বলছেন রেলযাত্রীরা

Railway Ticket Concession: দেশের গুরুত্বপূর্ণ 'লাইফলাইন' ভারতীয় রেল! দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পৌঁছানো সম্ভব রেলের মাধ্যমেই! রেলের যাত্রা করার ক্ষেত্রে দেশের নাগরিকরা নানা ধরনের সুবিধা ভোগ করে থাকেন।

বিশেষ করে ছাত্র এবং রোগীরা টিকিটে (Railway Ticket Concession) বড়সড় ছাড় পান। কিছু কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়। তবে কোন রোগের ক্ষেত্রে এই ছাড় পাওয়া সম্ভব সে বিষয়ে রেলের তরফে বিস্তারিত বলা হয়েছে। এমনকি নীচের লিঙ্কে ক্লিক করেও এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এমনই ছাত্রদের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হয়।

Railway Ticket Concession

সিনিয়ার সিটিজেনরা ট্রেনের টিকিটের উপর মোটা অঙ্কের ছাড় পেতেন। কিন্তু ২০২০ সালে করোনার ভয়ঙ্কর প্রভাব শুরু হল। আর সেই সময় সিনিয়ার সিটিজেনদের টিকিটের (Railway Ticket Concession) উপর থেকে যাবতীয় ছাড় তুলে নেয় রেলমন্ত্রক। এরপর প্রায় তিন বছরের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও বৃদ্ধ-বৃদ্ধাদের টিকিট ছাড়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি রেল। এমনকি কবে থেকে এই ছাড় পাওয়া সম্ভব তাও কিছু বলতে পারেনি রেলের আধিকারিকরা।

যা নিয়ে ক্ষোভ বাড়ছে। তবে ফের কবে সিনিয়ার সিটিজেনদের (Railway Ticket Concession) ছাড় দেওয়া হবে? সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জিজ্ঞেস করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী প্রত্যেক টিকিটের উপর ভর্তুকি দেওয়ার কথা বলেন। তিনি জানান, সরকার টিকিটের উপর ৫৯,৮৩৭ কোটি টাকা ভর্তুকি দেয়। আর তা সমস্ত যাত্রীই সুবিধা পান। গড়ে প্রায় ৫৫ শতাংশ ছাড় রেল টিকিটে প্রত্যেক যাত্রীকে পাচ্ছেন বলেও দাবি করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

এমনকি ওই সাংবাদিক বৈঠকে উদাহরণও তুলে ধরেন তিনি। তাঁর দাবি কোনও রেলযাত্রী যদি ১০০ টাকার টিকিট কাটেন, তাহলে ৪৫ টাকা সংশ্লিষ্ট ওই যাত্রীর কাছ থেকে নেওয়া হয়। বাকিটা ভর্তুকি দেয় সরকার। আর এটাকে ছাড় (Railway Ticket Concession) বলে কার্যত বিশ্লেষণ করেন অশ্বিনী বৈষ্ণব। তবে এই বিষয়ে কি বলছেন রেলযাত্রীরা? আদৌও কি তাঁরা জানেন বিষয়টি? না, এমন কিছুই যাত্রীরা জানেন না।

একাধিক রেল যাত্রীর কথা, এটা সত্যি কথা যে রেলে টিকিটের (Railway Ticket Concession) দাম অনেকদিন বাড়েনি। তবে ভতুকির বিষয়ে কিছুই জানা নেই। তবে যাত্রী সাছন্দ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক রেলযাত্রীই। নতুন ট্রেন আসলেও অন্যান্য ট্রেনগুলির দিকেও নজর দেওয়ার দাবি যাত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+