Railway Ticket Concession: আপনি এই পেশায় রয়েছেন? পেতে পারেন বড় ছাড় টিকিটে
Railway Ticket Concession: দেশের জনপ্রিয় পরিবহণ মাধ্যম ভারতীয় রেল! দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত রেলের মাধ্যমেই পৌঁছানো সম্ভব। সামনেই উৎসবের মরশুম। আর এই সময় ট্রেনের টিকিট পাওয়াটা কার্যত চ্যালেঞ্জের হয়ে যায়।
আর সেজন্যে যদিও রেলের তরফে স্পেশাল ট্রেন চালানো হয়। কিন্তু জানেন কি এই ট্রেনের সফরের সময়ে টিকিটের উপর বড়সড় ছাড় (Railway Ticket Concession) পাওয়া যায়। কিন্তু কারা এই ছাড় পান? টিকিটের উপর ছাড় পাওয়ার নিয়ম কি?

Railway Ticket Concession: কারা পান এই ছাড়
নিউজ ১৮ হিন্দি ওয়েবপোর্টালের খবর অনুযায়ী, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, রোগী, খেলোয়ার, ডক্টর , যুদ্ধে যোগ দেওয়া জওয়ান, অনুমোদন রয়েছে এমন সাংবাদিক, শহিদের স্ত্রী, জাতীয় পুরস্কার পেয়েছেন এমন ব্যক্তিরা ট্রেনের টিকিটের উপর ছাড় পেয়ে থাকেন।
তবে করোনার পর থেকে সিনিয়ার সিটিজেনদের টিকিটে ছাড় তুলে দেওয়া হয়েছে। এখনও তা চালু করা হয়নি। এমনকি অনেক ছাড় মিলছে না। তবে প্রতিবন্ধী, রোগী এবং ছাত্রদের টিকিটের উপর ছাড় (Railway Ticket Concession) চালু রেখেছে রেল।
Railway Ticket Concession: টিকিটে ছাড় পাওয়ার নিয়ম
ট্রেন ভ্রমণে ছাড় শুধুমাত্র বেসিক ভাড়ায় (Railway Ticket Concession) সম্ভব। অর্থাৎ অন্য সুবিধায় এই ছাড় পাওয়া যায় না। যেমন সুপার ফার্স্ট রিজার্ভেশন চার্জ ফিসে কোনও ছাড় নেই। এমনটাই ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে রাজধানী, শতাব্দী, জন শতাব্দীর মতো ট্রেনে এই সুবিধা পাওয়া যায়। ট্রেনে ভ্রমণের সময় ট্রেনের ভাড়ায় পাওয়া ছাড় সুপারফাস্ট, এক্সপ্রেস বা বিশেষ ট্রেন কিনা তা ট্রেনের বিভাগের উপর নির্ভর করে।
অন্যদিকে যে ছাড় পাওয়া যায় তা নির্ভর করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয়গুলির উদ্যোগের উপর। বিশেষ করে ছাত্রদের ছাড় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা রয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের ওয়েবসাইট ভালো করে পড়ে নিতে হবে।
Railway Ticket Concession: কত ছাড় মেলে
ছাত্র, দৃষ্টিহীন কিংবা প্রতিবন্ধী কোনও ব্যক্তি টিবি এবং ক্যান্সার রোগী, কিডনি সংক্রান্ত কোনও রোগে আক্রান্ত ব্যক্তিরা রেলপথে ভ্রমণে ন্যূনতম ৩০০ কিলোমিটার দূরত্বের জন্যে ভাড়া ছাড় (Railway Ticket Concession) পান। অন্যদিকে হার্ট, হেলোফেলিয়া, শহিদের স্ত্রী, জঙ্গিদের হাতে মৃত্যু হয়েছে এমন ব্যক্তির স্ত্রী, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক, শ্রম পুরস্কার বিজেতা, শহিদ পুলিশের স্ত্রী সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে রেলের নিয়ম অনুযায়ী টিকিটে ছাড় দিতে পারে।












Click it and Unblock the Notifications