Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Railway Ticket Concession: ট্রেনের টিকিটে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড়! সুবিধা পেতে হবে নিতে হবে বিশেষ এই কার্ড

Railway Ticket Concession: রেলের টিকিটের দামে ছাড় পেতে বিশেষ কার্ড (Divyangjan Card) এনেছে রেল (Indian Rail)! আর সেই কার্ড করাতে এখন থেকে আর রেলের অফিসে অফিসে ঘুরতে হবে না। অনলাইনের মাধ্যমেই এই কার্ডের (Digital Discount Cards For Disabled) জন্য আবেদন করা যাবে। বয়স্কদের না দিলেও প্রতিবন্ধীদের ট্রেনের টিকিটের উপর ছাড় দেয় ভারতীয় রেল। এজন্য বিশেষ কার্ড করাতে হয়।

আর তা করাতে প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যা কাটাতেই অনলাইনের মাধ্যমে ডিজিটাল কনসেশন কার্ডের আবেদন করা যাবে বলে জানানো হচ্ছে। সোনপুর রেল মণ্ডল এই বিষয়ে প্রথম পথ দেখাল। রেল প্রতিবন্ধীদের ভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় (Railway Ticket Concession) দেয়। করোনার সময় তা বন্ধ হয়ে গিয়েছিল, যা আবার শুরু হয়েছে।

ticket counter

তবে এই ছাড় (Railway Ticket Concession) পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন ডিজিটাল কনসেশন কার্ডের। সোনপুর রেল আধিকারিকরা জানাচ্ছেন, এই কার্ড পাওয়ার ক্ষেত্রে আর কোথাও যেতে হবে না। এজন্য এই লিঙ্কে - www.divyangjan.gov.in.rail ক্লিক করে এই কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। আর এই কার্ডের মাধ্যমে অনলাইনে টিকিটেও প্রতিবন্ধীরা ছাড় নিতে পারবেন। এতে প্রতিবন্ধী মানুষদের সময় বাঁচবে এবং অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

  • Railway Ticket Concession: কি এই প্রতিবন্ধী রেলওয়ে স্মার্ট কার্ড

প্রতিবন্ধীদ রেলওয়ে স্মার্ট কার্ড (Divyangjan Card) একটি বিশেষ কার্ড। যা বিশেষ ভাবে ভারতীয় রেল প্রতিবন্ধী মানুষদের জন্য তৈরি করেছে। এই কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীরা ভারতীয় রেলে ভ্রমণের সময় ২৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ ছাড় পেতে পারেন। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেলওয়ে স্মার্ট কার্ড তৈরিতে অনলাইনের পাশাপাশি বিভিন্ন ক্যাম্প করা হয় রেলের তরফে। সেখান থেকেও আবেদন করা যেতে পারে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।

  • Railway Ticket Concession: কতটা লাভ মিলবে?

প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ ভাবে রেল এই কার্ড ((Divyangjan Card) তৈরি করেছে। এই কার্ডের মাধ্যমে এই সমস্ত মানুষরা বিভিন্ন ধরনের উপকার পাবেন। বিশেষ এই কার্ড থাকলে প্রতিবন্ধী যাত্রীরা রেলের টিকিটে ২৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। সব ধরনের কোচে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আসন সংরক্ষণ করা হবে। ফলে কোনও সমস্যা ছাড়াই এই কার্ড হোল্ডাররা টিকিট বুক করতে পারবে। এমনকী লাইনেও দাঁড়াতে হবে না। এক্ষেত্রে যাত্রাপথ সুগম হবে আরও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+