Rail News: নিষিদ্ধ হল প্ল্যাটফর্ম টিকিট বিক্রি! ছট পুজোর আগে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের
Rail News: সারা দেশে দীপাবলি উৎসব শেষ। এবার সামনে রয়েছে ছট পুজো। বিভিন্ন রেলস্টেশনে প্রচুর ভিড়। সেই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল উত্তর রেল। রেলের তরফে নতুন দিল্লি রেল স্টেশনে এবং আনন্দ বিহার টার্মিনালে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ করেছে। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
উত্তর রেলের তরফে দেওয়া তথ্য অনুসারে ২০২৩-এর ১৮ নভেম্বর শনিবার পর্যন্ত নতুন দিল্লি এবং আনন্দ বিহার টার্মিনালে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ থাকবে। এক্ষেত্রে উত্তর রেলের তরফে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, বয়স্ক, অসুস্থ বা মহিলা যাত্রীদের নামাতে যাঁরা রেলপ স্টেশনে যাচ্ছেন, তাঁদের স্টেশনে যেতে দেওয়া হবে।

উল্লেখ্য, দীপাবলি ও ছট পুজো শেষ হওয়ার সময়ে ট্রেনে প্রচুর ভিড়। এই সময় প্ল্যাটফর্মে যাত্রী-ভিড় নিয়ন্ত্রণে, যাত্রীদের সঙ্গে থাকা আত্মীয় কিংবা বন্ধুদের প্ল্যাটফর্মে যেতে বাধা দিতেও নতুন এই পদক্ষেপ রেলের।
সারা দেশের বিভিন্ন অংশ থেকে উৎসবের মরসুমে উত্তর প্রদেশ ও বিহার মুখী ট্রেনে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। সাধারণভাবে দীপাবলি, ভাইফোঁটা ও ছটের সময় এই দুই রাজ্যের ট্রেনগুলিতে প্রচুর ভিড় দেখা যায়। এবছরে ইতিমধ্যে সুরাত ও ছাপড়া স্টেশনে ভিড়ের কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। সুরাতের ঘটনায় একযাত্রীর মৃত্যু এবং কয়েকজন আহত হন।
এবছর উৎসবের মরসুমকে সামনে রেখে রেলের তরফে ৩০০ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংখ্যার নিরিখে তা যে অপ্রতুল, তা সামনে এসে পড়েছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, হাতে রিজার্ভেশন টিকিট থাকার পরেও, তাঁরা আসন পাননি।












Click it and Unblock the Notifications