নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক বয়ান প্রাক্তন আরবিআই গভর্নরের

কেন্দ্রীয় সরকারকে নোট বাতিলের বিপরিত ফলের কথা জানিয়ে সাবধান করেছিলেন তিনি, এমনই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন

কেন্দ্রীয় সরকারকে নোট বাতিলের বিপরিত ফলের কথা জানিয়ে সাবধান করেছিলেন তিনি। এমনকী কালো টাকা বের করতে অন্য পন্থা অবলম্বনেরও পথ বাতলেছিলেন তিনি। নিজের লেখা বইয়ে এমনই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। নোট বাতিলের সুদুর প্রসারি ফল পরে পাওয়া যাবে কিন্তু তার আগে অর্থনীতি ধাক্কা খাবে বলেই কেন্দ্রকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন রঘুরাম রাজন।

নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক বয়ান প্রাক্তন আরবিআই গভর্নরের

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মৌখিকভাবে এমনটা জানানো হয়েছিল। পরে আরবিআই-এর পক্ষ থেকে একটি নোটও দেওয়া হয় কেন্দ্রকে। যেখানে বলা হয়েছিল, কেন্দ্র যদি এই পদক্ষেপ করে তাহলে কেন্দ্রকে কী করতে হবে এবং কত সময় লাগবে। রাজন তাঁর বই 'আই ডু হোয়াট আই ডু : অন রিফর্মস, রেটোরিক অ্যান্ড রিসলভ'-এ তিনি বলেছেন, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি না করে নোট বাতিল করা বলে তার পরিণাম কী হতে পারে, তাও আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল।

নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক বয়ান প্রাক্তন আরবিআই গভর্নরের

রঘুরাম রাজন জানিয়েছেন, কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করলেও তাঁর মেয়াদকালের কখনই নোট বাতিল নিয়ে কোনও সিদ্ধান্ত আসতে বলেনি। উল্লেখ্য রঘুরাম রাজনের কার্যকালের মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর, তারপরই দায়িত্ব নেন উর্জিত প্যাটেল।

গত সপ্তাহে আরবিআই রিপোর্টে বলা হয়েছে, বাতিল হওয়া ১০০০ টাকার নোটের প্রায় ৯৯ শতাংশই ফিরে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। কোনঠাসা হয়ে কেন্দ্রীয় সরকার দাবি করে, এই নোট বাতিলের সুদুর প্রসারি ফল পাওয়া যাবে। কেন্দ্রের দাবির সঙ্গে অবশ্য একমত প্রাক্তন আরবিআই গভর্নর। তবে বর্তমান পরিস্থিতিতে নোট বাতিলকে কখনই অর্থনৈতিক সফলতা বলা যাবে না বলেও মন্তব্য় করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+