Unveils New Model: পছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও! এই ই-স্কুটারের ফিচার শুনলে আশ্চর্য হবেনই
Unveils New Model: ইলেকট্রনিক ভেইকলের দুনিয়ায় অন্যতম বড় নাম রাফট কসমিক ইভি (Cosmic EV)। সেই সংস্থা এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম ঘোষণা করল। ওয়ার্ল্ড ইভি ডে উপলক্ষে কলকাতার তাজ বেঙ্গলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে।
উচ্চমানের ইলেকট্রিক ভেইকেল তৈরির জন্য পরিচিত এই রাফট কসমিক ইভি। ইতিমধ্যেই চলতি বছরের শুরুতে নতুন চারটি মডেল এনেছে এই সংস্থা।

প্রথম মডেলটি হল ইভি ওয়ারিয়র (EV Warrior), যা মূলত শহর অঞ্চলের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া লং জার্নি বা দীর্ঘ পথ পার করার জন্য রয়েছে এই সংস্থার বিশেষ মডেল ইভি ইন্দাস (EV Indus)। এই গাড়িটির রেঞ্জ অনেক বেশি। তৃতীয় মডেলটি হল রাফট কসমিক ইভি ম্যাগনেটিক (EV Magnetic)। এটি একদিকে যেমন সাধারণ অন্যদিকে একটা আভিজাত্যের ছোঁয়া রয়েছে। আর চতুর্থ মডেলটি হল ইজি জান্সকার (EV Zanskar)। এটি একটি বিলাসবহুল মডেল। এই গাড়ি চালালে এক আলাদা অভিজ্ঞতা হবে।
তাজ হোটেলে সাংবাদিক বৈঠকে রাফট কসমিক ইভি আরেকটি নতুন মডেলের উন্মোচন করেছে। এটি হল ওয়ারিয়র- এর নতুন ভার্সন। এটি আকারে বড়, এর ডিজিটাল ডায়ালটিও অনেক বেশি উন্নত। নিউ জেনারেশন মোটর ও কন্ট্রোলার এই বাইকটিকে আরও উচ্চমানের করে তুলেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসমিক বিড়লা গ্রুপের চেয়ারম্যান ও রাফট মোটরস প্রাইভেট লিমিটেডের মেন্টর আদিত্য বিক্রম বিড়লা।
এছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের অ্যাডভাইজার জিতেন্দ্র কোচার, চিফ অপারেটিং অফিসার বেদান্ত মিমানী, চিফ প্রোডাক্ট অফিসার কুশল চৌধুরী, ইভি মার্কেটিং অফিসার রাজীব শিশির নাগর, টেকনোলজি অফিসার কুমার সুদর্শন।
কসমিক ইভি লিমিটেডের চেয়ারম্যান আদিত্য বিক্রম বিড়লা জানিয়েছেন একদিকে পরিবেশবান্ধব ও অন্যদিকে উন্নত মানের গাড়ি তৈরি করাই সংস্থার লক্ষ্য। তাঁর মতে এই সংস্থা এমন গাড়ি তৈরি করবে, যা মানুষের আশাকেও ছাপিয়ে যাবে। গুণমানের দিকে সংস্থা বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রয়োগ করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। ডিজাইনের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে সবুজের অভাব না হয় তার জন্য এই ব্র্যান্ড যেভাবে কাজ করছে তার প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই সংস্থা এক সবুজ ভবিষ্যতের কথা ভেবেছে। এক্ষেত্রে শুধুমাত্র আধুনিক প্রযুক্তির ব্যবহারই হয়নি, পরিবেশের ক্ষেত্রেও নজর দেওয়া হয়েছে। রাফট কসমিক ইভি গাড়ি চালানোর যে আনন্দ আছে সে কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, এই বাইকে একাধারে পারফরম্যান্স স্টাইল ইনোভেশন মিলে গিয়েছে।












Click it and Unblock the Notifications