নতুন মাইলফলকের জন্য দৌড়! নিফটি আর সেনসেক্সের লক্ষ্য কী?

দেশের শেয়ার বাজারের সূচক নিফটি ও সেনসেক্স ইতিমধ্যেই নতুন শিখর ছুঁড়েছে। তা আরও বৃদ্ধির জন্য বাজার অনুকূল, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। একদিকে মার্কিন বাজারে বৃদ্ধি অন্যদিকে দেশের বাজারে আইটি, অটো ও মেটাল স্টকগুলির নজরকাড়া পারফরমেন্স আশা বাড়াচ্ছে।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে সেনসেক্স ০.৪০ শতাংশ বেড়ে ৮০,৩৬১-এ গিয়ে পৌঁছয়। অন্যদিকে নিফটি ০.৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪,৩৮৪ তে গিয়ে পৌঁছয়। এদিন প্রাথমিকভাবে ২০৩৪ টি শেয়ারের দাম বেড়েছে। ৮৮৭ টির দামে পতন হয়েছে। অন্যদিকে ৯৮ টির দাম অপরিবর্তিত রয়েছে।

sensex nifty

বাজার বিশেষজ্ঞরা বলছেন, সব থেকে খারাপ অবস্থা থেকে বেরিয়ে আইটি সেক্টর দীর্ঘমেয়াদি ভিত্তিতে এগিয়ে চলার বার্তা দিচ্ছে। কোনও বিশেষজ্ঞ বলছেন, অদূর ভবিষ্যতে বাজার ওপরের দিকে মূল্যায়নকেও ছাড়িয়ে যেতে পারে।

এই মুহূর্তে ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগও চলছে। বুধবার বিদেশি বিনিয়োগ হয়েছে ৫৪৮৪ কোটি টাকা। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের নেতৃত্বে ব্যাঙ্কিং স্টকগুলির ভাল কেনাকাটা হয়েছে।

যেভাবে বেড়েছে সেনসেক্স

  • বুধবার, ৩ জুলাই সেনসেক্স প্রথমবারের মতো ৮০ হাজারে গণ্ডি অতিক্রম করে। গত ১৮ বছরের মধ্যে যা চিত্তাকর্ষক। ২০০৬-এর ৬ ফেব্রুয়ারি ১০ হাজার পয়েন্টে পৌঁছয়। তারপর তা ২০ হাজারে যেতেে সময় নেয় ৪৩৪ দিন। সেই সময় বাজারে মূলধন ছিল ১২.৬ লক্ষ কোটি টাকা।
  • তারপর ৩০ হাজার পয়েন্টে পৌঁছতে ১৮২২ দিন সময় নেয়। সেই সময় বাজারে মূলধন ছিল ২৬.৪ লক্ষ কোটি টাকা।
  • ২০২১-এর জানুয়ারিতে সূচক পৌঁছয় ৬০ হাজারে। সেই সময় মার্কেট ক্যাপ ছিল ১০০ লক্ষ কোটির।
  • তারপর তা ৭০ হাজারে পৌঁছতে সময় নেয় ৫৪৮ দিন।
  • এরপর ৮০ হাজারে পৌঁছতে সময় নেয় মাত্র ১৩৮ দিন। এর মধ্যে বাজারে মূলধন ১৩৭ লক্ষ কোটি টাকা বেড়েছে।

মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলি যথাক্রমে ০.৩৫ এবং ০.৬১ শতাংশ বৃদ্ধির সঙ্গে বাজার শক্তিশালী কর্মক্ষমতাকে প্রতিফলিত করেছে। নিফটিতে উল্লেখযোগ্য পারফরমেন্স যারা করেছে তার মধ্যে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দালকো, এইচসিএল টেক, টিসিএস, টাকা মোটরর্স।

বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলনেই সেনসেক্স ও নিফটির অসাধারণ পারফরমেন্স। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এই গতি অব্যাহত থাকবে। কারণ সামনের ত্রৈমাসিকে দেশে ভাল বর্ষার আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে এবং বিশ্বব্যাপী আর্থিক উন্নয়নের দিকেও নজর রাখতে হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা কিনা বাজারকে দৌড়ে কিংবা ধাক্কা খাওয়ায় বড় ভূমিকা নিয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+