মোদী সরকারকে স্বস্তি দিয়ে তৃতীয় ত্রিমাসিকে আশাতীত বাড়ল জিডিপি
নোট বাতিল ও জিএসটির ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। এমন তথ্যই সামনে এল কেন্দ্রীয় পরিসংখ্যানে।
নোট বাতিল ও জিএসটির ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। এমন তথ্যই সামনে এল কেন্দ্রীয় পরিসংখ্যানে। অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রিমাসিকে জিডিপি আশাতীত হারে বেড়ে হল ৭.২ শতাংশ। এদিন সরকারি তথ্য তেমনটাই বলছে।

বহু বিশেষজ্ঞ এবারের জিডিপি বৃদ্ধির হারকে ৬.৯ শতাংশ হারে ব্যাখ্যা করেছিলেন। তা সত্ত্বেও তা সাতের উপরে পৌঁছে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই বিশেষজ্ঞরা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে নন পারফর্মিং অ্যাসেট বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এর ফলে জিডিপি হোঁচট খেতে পারে মনে করা হয়েছিল। তবে এসব সত্ত্বেও জিডিপি বৃদ্ধি আশার আলো দেখাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
অর্থনৈতিক জরিপের কাজ করা আন্তর্জাতিক সংস্থা মুডিজ-ও আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি-র হার ৭.৬ শতাংশ হবে বলে জানিয়েছে। নোট বাতিল, জিএসটি ও পিএনবি কাণ্ডের ধাক্কা সামলে এই খবর মোদী সরকারকে নতুন করে অক্সিজেন দিল বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications