Hero Best Bike: তিনমাসে একটা বাইকও বিক্রি হয়নি, যে কোনও দিন বন্ধ হতে পারে হিরোর এই বাইক
Hero Best Bike: গত ২০২৩ সালে ভারতের রাস্তায় Karizma XMR 210 লঞ্চ করে Hero। একটা সময় দেশের বড় অংশের তরুণ প্রজন্মের মধ্যেই এই বাইক বেশ জনপ্রিয় হয়। হঠাত করেই এই বাইকের ক্রেজ সম্পূর্ণ পড়ে যায়। Karizma র নতুন ভেরিয়েন্ট XMR 210 বাজারে আনলেও তেমন ভাবে জনপ্রিয় হয়নি একেবারেই। এমনকী গত তিনমাসে এই বাইকের একটি ইউনিটও বিক্রি হয়নি। যা রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে সংস্থাকে।
একটি রিপোর্টকে তুলে ধরে সর্বভারতীয় এক সংবাসমাধ্যমের খবর বলছে গত এক বছর (মার্চ, 2024 থেকে ফেব্রুয়ারি, 2025)-এ গড়ে প্রতি মাসে ৭৩৯ টি অর্থাৎ মোট ৪৮০৬ টি Hero Karizma XMR 210 বিক্রি হয়েছে। ডিসেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 এর মধ্যে একটিও কারিজমা বিক্রি হয়নি (Hero Best Bike) ।

আর এরপরেই Karizma XMR 210 এর উৎপাদন HERO পাকাপাকি ভাবে বন্ধ করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও\ সংস্থার তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
Hero Best Bike: বিক্রি পড়ে যাওয়া বড় কারন
Karizma XMR 210 আর বাজারে নাও যেতে পারে! নতুন করে স্টক নাও আসতে পারে। যদি সরকারি ভাবে\ কিছু জানানো হয়নি। এমনকী ওয়েবসাইট থেকেও বাইকটিকে সরানো হয়নি। তবে এমন জল্পনাও রয়েছে যে হিরো Karizma বাইকটিকে নতুন ভাবে লঞ্চ করতে পারে। এছাড়াও কারিজমা XMR 210 কে XMR 250 এর সঙ্গে আদল=বদলের পরিকল্পনাও হতে পারে বলে মনে করা হচ্ছে। XMR 250 বাইকটি 2024 সালে লঞ্চ করে। এরপরেই গত তিনমাসে Karizma XMR 210 দেশে একটাও বিক্রি হয়নি।
Hero Best Bike: ফের বদল হতে পারে?
গ্রাহকদের কথা ভেবে Karizma XMR 210 এর নতুন ফিচারের সঙ্গে নতুন ভাবে আপডেট করা হতে পারে। একেবারে নতুন গ্রাফিক্সের সঙ্গে আপডেটড USD টেলিস্পোকিক ফোকস এবং নতুন TFT ক্লাস্টার দিতে পারে সংস্থা। এছাড়াও বাইকের ডিজাইনেও বড় বদল আনতে পারে HERO। এছাড়াও একাধিক বদল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই বাইকটির এক্স-শোরুম মূল্য 1.81 লক্ষ টাকা। কলকাতায় এই বাইকের দাম কিছুটা আলদা হতে পারে।
এই বিষয়ে আরও জানতে কলকাতায় হিরোর যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications