জিএসটি ও আয়কর সংস্কারের পর আরও কর সংস্কারের আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

নয়ডায় আয়োজিত উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলেন। বৃহস্পতিবার তিনি জানান, জিএসটি ও আয়কর সংস্কারের পর এবারে দেশে আরও কর সংস্কার আসতে চলছে।

এরফলে একদিকে যেমন অর্থনীতি চাঙ্গা হবে, তেমনি সাধারণ মানুষের ওপর করের বোঝা আরও হালকা হবে। প্রধানমন্ত্রী বলেন, "আমরা এখানে থেমে থাকব না। অর্থনীতি যত শক্তিশালী হবে, করের বোঝা ততই হাল্কা হবে। দেশবাসীর আশীর্বাদ নিয়ে জিএসটি সংস্কার আরও এগিয়ে চলবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল শতাধিক পণ্যের ওপর করের হার কমিয়ে আগের চারটি স্তর ৫%, ১২%, ১৮% ও ২৫% থেকে সরলীকরণ করে দুই স্তরে ৫% ও ১৮% নিয়ে আসে। এছাড়াও, কেন্দ্রীয় বাজেট ২০২৫ ঘোষণা করা হয়, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কারীদের কোনও আয়কর দিতে হবে না।

মোদীর দাবি, এরফলে সাধারণ মানুষের হাতে সঞ্চয় বাড়বে ও ভারতের গতি আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি তিনি আত্মনির্ভরতার ওপর জোর দিয়ে বলেন, "যে সমস্ত পণ্য ভারতে তৈরি করা সম্ভব, তা অবশ্যই দেশে তৈরি করতে হবে।"

এছাড়াও গবেষণা, উদ্ভাবন ও আর এন্ড ডি খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি। বিশ্ব বিনিয়োগকারীদেরও ভারতীয় অর্থনীতিতে আকৃষ্ট হতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভারতের গল্প গোটা বিশ্বে অন্যতম আকর্ষণীয় রয়ে গেছে এমন সময়ে প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার ডাক এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছেন। এতে গাড়ি শিল্প থেকে শুরু করে রত্ন,গয়না,বস্ত্র ও পোশাক শিল্প সবকটাই বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি নতুন এইচ ১বি ভিসার জন্য ১ লক্ষ মার্কিন ডলারের ফি ধার্য করেছে আমেরিকা, যা ভারতের তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থাগুলির ব্যবসায়িক মডেলকে বিপর্যস্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+