বিছানার দাম ৫ কোটি টাকা! একরাতের ঘুমের ভাড়া ৮ লক্ষ টাকা, কী আছে এই বিশেষ বিছানায়

একটা বিছানার দাম পাঁচ কোটি টাকা! বিলাসবহুল বাড়ি কেনা যায়, তাই বলে বিছানা। কেউ বিশ্বাস করুন বা নাই করুন, এই দামে বিছানা কেনার লোক আছে। এটি তৈরি করেছে সুইডিশ বিছানা বিক্রেতা সংস্থা হেস্টেন্স। ১৮৫২ সালে সুইডেনের ভাস্টম্যানল্যান্ড কাউন্টিতে এর প্রতিষ্ঠা। কোম্পানির তরফে এটিকে ঘুমের যন্ত্র বলা হচ্ছে।

অনেক সেলিব্রিটিরাই নাকি ব্যয়বহুল বিছানার মালিক। সেই তালিকায় নাকি রয়েছেন বেয়ন্স, ব্র্যাড পিট, ড্রেক, টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলির মতো অভিনেতা-অভিনেত্রীরা।

bed

এই ধরনের বিছানার দাম ২৫ হাজার ডলার অর্থাৎ ২ কোটি টাকা থেকে শুরু হয়। এই বিছানা তৈরিতে ঘোড়ার চুল ব্যবহার করা হয়েছে। তবে এই বড় বিনিয়োগের আগে হেস্টেন্স চায় গ্রাহকরা বিছানা কেনার সময় একেবারে নিশ্চিত হন। হেস্টেন্স বলে, যে বিছানায় কেউ সারাজীবন ঘুমাবে, তা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

হেস্টেন্সের বিশেষত্ব হল প্রধান স্লিপ স্পা বৈশিষ্ট্যকে অভিজ্ঞতার উচ্চস্তরে নিয়ে গিয়েছে। আমেরিকা জুড়ে অবস্থিত পার্টনার স্টোরগুলিতে লোকেদের স্বাদের ঘুম দেয়। এটা খুবই আরামদায়ক। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি সংবাদ মাধ্যম নিউইয়র্কের স্লিপ স্পা পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, গ্রাহকদের একটি অন্ধকার ল্যাভেন্ডার-সেন্টেড শোরুমে নিয়ে যাওয়া হয়।

এর ওপরে বসার আগে সে হ্যালো টু দ্য বেড-এর নির্দেশ দেওয়া হয়। একজন পার্টনার স্টোরের প্রতিনিধি গ্রাহকদের সঙ্গে কথা বলেন, অভিজ্ঞতার সময় গদিতে শরীর কেমন অনুভূত হয়, তা নিয়ে। সেখানেও প্রায় একঘন্টা সময় নেওয়া হয়।

এই বিছানা কিনলেই হবে না, তার রক্ষণাবেক্ষণও করতে হবে। বিছানাকে সর্বোত্তম রাখতে, এটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে, যাতে ঘুমের পৃষ্ঠটি শরীর এবং ঘুমের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

লন্ডনে, দ্য ল্যাংহামে দ্য ইনফিনিটি স্যুট রয়েছে। এই হোটেলের অতিথিরা ঘুমনোর জন্য তিনটি ভিন্ন হেস্টেন্স বিছানা থেকে বেছে নিতে পারেন। প্রতি রাতে স্যুটটির মূল্য ১০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+