Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Price Cut: রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই কমালো মোদী সরকার

LPG Price Cut:: রান্নার গ্যাসের দামে বড়সড় স্বস্তি দিল মোদী সরকার! এক ধাক্কায় ২০০ টাকা কমল গ্যাসের সিলিন্ডারের দাম। মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে দেশ। ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। গ্যাসের দাম ১০০০ টাকারও বেশি। এই অবস্থায় দাম নিয়ে বড়সড় ঘোষণা করল মোদী সরকার।

গত কয়েকদিন দেশের মানুষকে মূল্যবৃদ্ধির কোপ থেকে রেহাই দিতে নরেন্দ্র মোদীর (PmModi) নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। আর এরপরেই গ্যাসের দাম কমতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়। আর এই জল্পনার মধ্যেই বড় ঘোষণা। ২০০ টাকা কমল গ্যাসের দাম।

LPG gas

লোকসভা নির্বাচনের ( Loksabha Election) হাতে আর মাত্র কয়েক মাস। চলতি বছরেই রাজস্থান সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় রাজস্থানে কংগ্রেস সরকার গরীব মানুষদের ৫০০ টাকা গ্যাস সিলিন্ডার ( LPG cylinder Price) দিচ্ছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগস্ট মাসে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর। আর এই অবস্থায় গ্যাসের দামে কাটছাঁট করল সরকার। আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর করা হবে। এমনটাই জানা গিয়েছে।

LPG Price Cut: সস্তা হয় বান্যিজ্যিক গ্যাস

চলতি মাসের শুরুতেই কর্মাশিয়াল এলপিজমি গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। অন্তত ১০০ টাকা কমেছিল। আর এরপর ১৯ কিলো গ্যাস সিলিন্ডারের দাম কমে ১৬৮০ টাকা হয়েছে। যদিও ডোমেস্টিক গ্যাসে এর কোনও প্রভাব পড়েনি।

তবে এবার এক ধাক্কায় ২০০ টাকা গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত মধ্যবিত্ত মানুষ উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। এক ধাক্কায় ৪০০ টাকা কমছে এই দাম। আর এই সিদ্ধান্ত ১০০০ টাকার নীচে নামল দাম। আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে।

কমতে পারে পেট্রোল-ডিজেলের দামও

অন্যদিকে পেট্রোল-ডিজেলের দামেও বড় প্রভাব পড়তে পারে। এক দফায় শুল্ক কমিয়েছে সরকার। কিন্তু এরপরেও জ্বালানির দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় ফের একবার পেট্রোল-ডিজেলের দাম কমাতে বড়সড় ঘোষণা মোদী সরকার করতে পারে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+