Budget 2025: হু হু করে কমে যাবে বাইক-স্কুটারের দাম? হিরোর সিইও'র আবেদন রাখবেন নির্মলা!
Union Budget of India 2025: আগামী ১লা ফেব্রুয়ারি আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বছর মধ্যবিত্তের কথা ভেবে একাধিক নতুন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আয়করে এবার বড় ছাড় মিলতে পারে।
অন্যদিকে আশা করা হচ্ছে বাইক কিংবা স্কুটারের দাম কমানোর বিষয়েও বাজেটে (Union Budget of India 2025) কোনও ঘোষণা হতে পারে বলে খবর।

গত কয়েকদিন আগেই দেশের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা হিরো মোটোকর্পের সিইও নিরঞ্জন গুপ্ত জিএসটি কমানোর দাবি জানিয়েছেন। বিশেষ করে 125 সিসির বাইকে তা যদি কার্যকর হয় তাহলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে। তবে জিএসটি কেন্দ্রীয় বাজেটের বিষয় নয়, এরপরেও ১২৫সিসির বাইক পর্যন্ত যে ২৮ শতাংশ জিএসটি নেওয়া হয় তা কমিয়ে ১৮ শতাংশ করার দাবি জানিয়েছেন সংস্থার আধিকারিক।
এই বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয় কিনা এরপরেই শুরু হয়েছে জল্পনা। বর্তমানে বাইক আম আদমির কাছে ফ্যাশন নয়, জীবিকা নির্বাহের ক্ষেত্রে বড় ভুমিকা হয়ে উঠেছে। জিএসটি কমলে এক ধাক্কায় (Union Budget of India 2025) দাম অনেকটাই কমবে বলে আশা।
Union Budget of India 2025: এখন ২৮ শতাংশ জিএসটি দিতে হয়
বর্তমানে সব ধরনের টু-হুইলারের জন্যেই জিএসটি দিতে হয় ২৮ শতাংশ। নিরঞ্জন গুপ্ত জানিয়েছেন, এখন দুই চাকার বাইক কিংবা স্কুটার বিলাসিতার জায়গায় নেই। পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অনেকের কাছেই রোজগারের সুযোগও আছে। এই অবস্থায় ১২৫সিসির বাইক জিএসটিতে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছেন হিরো মোটোকর্পের সিইও। আর তা কমিয়ে যাতে ১৮ শতাংশ করা হয় সেই আবেদনও জানানো হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রে যে প্রকল্পগুলি আছে তাও চালানোর কথা বলা হয়েছে।
অন্যদিকে গাড়ির দামও যাতে কম (Union Budget of India 2025) হয় সেই আবেদনও উঠে এসেছে। বিশেষ করে ইলেকট্রিক ভেইক্যালের উপর জোর দিচ্ছে সরকার। এই অবস্থায় বেশ কিছু সংস্থা ছাড়ের আশা করছে। বিশেষ করে লিথিয়াম ব্যাটারি সহ বেশ কিছু ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে কর বা অন্য কিছু ছাড়ের আশা করা হচ্ছে। আর তা পেলে কিছুটা হলেও ইলেকট্রিক গাড়ির দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সরকার বেশ কিছু ভর্তুকি দিয়ে থাকে। সেগুলিও কেন্দ্র যাতে চালু রাখে সেই আবেদন জানিয়েছে বহু স্টার্টআপ ই অটো মোবাইক সংস্থা।












Click it and Unblock the Notifications