হঠাৎ বন্ধ রিলায়েন্স জিও ফোনের প্রি-বুকিং
আচমকাই রিলায়েন্সের জিও ফোনের প্রি বুকিং বন্ধ করে দিল রিলায়েন্স জিও কর্তৃপক্ষের জিও ফোনের ওয়হসাইট। আচমকাই এইভাবে জিও-র ফোন -এর বুকিং বন্ধ হওয়া নিয়ে বেশ শোরগোল পড়েছে।
আচমকাই রিলায়েন্সের জিও ফোনের প্রি বুকিং বন্ধ করে দিল রিলায়েন্স জিও কর্তৃপক্ষের জিও ফোনের ওয়হসাইট। আচমকাই এইভাবে জিও-র ফোন -এর বুকিং বন্ধ হওয়া নিয়ে বেশ শোরগোল পড়েছে। সংস্থার তরফে জানানো হয়এছে, যবে আবার প্রি বুকিং চালু হবে, তখন তা সংস্থআই জানিয়ে দেবে।
উল্লেখ্য, ২৪ অগাস্ট বিকেল ৫:৩০ থেকে জিও ডট কম নামের ওয়েবাইটে জিও ফোনের বিক্রি শুরু হয়। তার কয়েক ঘণ্টা পরই জিও ফোনের ওয়েবসাইট ডাউন হয়ে যায়। জানা যাচ্ছে, রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট jio.com থেকে এখন আর প্রি-বুকিং করা যাবে না। ক্রেতারা শুধুমাত্র 4G ফিচার ফোনটির জন্য রেজিস্টার করতে পারবেন।

জিওর সাম্প্রতিক লঞ্চ হওয়া ফোনটি রিটেল স্টোর, মাই জিও অ্যাপ থেকে ৫০০ টাকার বিনিময়ে অগ্রিম বুকিং করা যাচ্ছিল। রিলায়েন্সের তরফে জানানো হয়েছিল, এককালীন ৫০০ টাকার বিনিময়ে ফোনটি বুক করতে হবে। বাকি ১০০০ টাকা দিতে হবে সেপ্টেম্বর মাসে ফোনটি হাতে পেলে। এই ৫০০+১০০০=১৫০০ টাকাই ৩৬ মাস পর ফেরত পাওয়া যাবে যদি গ্রাহক তাঁর ফোনটি ফিরিয়ে দেন। অর্থাৎ বিনামূল্যেই ফোনটি ব্যবহার করতে পারবেন ক্রেতারা। উল্লেখ্য, ছাঁরা ইতিমধ্যেই প্রি বুকিং করে ফেলেছেন, তাঁরা 18008908900 নম্বরে ডায়াল করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।












Click it and Unblock the Notifications