মাসে মাত্র এক টাকার বিনিময়ে পেয়ে যান দু'লাখ! ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই মিলবে এই সুবিধা

এই সুবিধা কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) মাধ্যমে পাওয়া যাবে। এই স্কিমের মাধ্যমে পলিসি হোল্ডারকে বছরে মাত্র ৩৩০ টাকা জমা করতে হবে।

Indian Bank-এর গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর। এই ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেক মাসে ৩০ টাকারও কমে ২ লাখ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন।

এই সুবিধা কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) মাধ্যমে পাওয়া যাবে। এই স্কিমের মাধ্যমে পলিসি হোল্ডারকে বছরে মাত্র ৩৩০ টাকা জমা করতে হবে।

এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে প্রত্যেক বছরে। আর এতে ২ লাখ টাকার বিমার সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও আপনি যদি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Matri Suraksha Bima Yojana PMSBY) তে আপনি যদি বছরে মাত্র ১২ টাকা জমা করেন তাহলে ২ লক্ষ টাকার দুর্ঘটনা সংক্রান্ত বিমার সুবিধা পাওয়া যাবে।

এই প্রতিবেদনে দুটি যোজনার বিষয়ে বিস্তারিত ভাবে জানা যাবে।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা

(Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) কেন্দ্রীয় সরকারের আরও একটি দারুণ সুবিধা। এই যোজনার মাধ্যমে ৫৫ বছর পর্যন্ত লাইফ কভার পাওয়া যায়। বিমা করেছে এমন কোনও ব্যক্তির যদি কোনও ভাবে মৃত্যু হয়ে যায় তাহলে নমিনিকে ২ লাখ টাকা পর্যন্ত কভার দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে যদি সুবিধা পেতে হয় তাহলে বছরে ৩৩০ টাকা দিতে হবে। অর্থাৎ মাসে ৩০ টাকারও কম।শ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত এই সুবিধার লাভ নেওয়া যায়। তবে এই যোজনার মাধ্যমে যদি সুবিধা পেতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা খুব জরুরি। প্রত্যেক বছর আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হবে। আর তা কাটা হবে ৩১ মে'র আগে। প্রিমিয়ামের টাকা জমা পড়লেই ফের এই যোজনার স্কিমের সুবিধা শুরু হয়ে যাবে।

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা

(Pradhan Matri Suraksha Bima Yojana PMSBY) এই যোজনার মাধ্যমে মাসে মাত্র এক টাকা জমা করে ডু লাখ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। অবাক হচ্ছেন তো! তেমনটাই ব্যাপার।

বছরে মাত্র ১২ টাকা জমা দিতে হবে আর তাতে দুলাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর আগে নুন্যতম প্রিমিয়ামে এই যোজনার সুবিধা প্রত্যেক মানুষ পান সেজন্যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালু করা হয়।

দেশের প্রত্যেক গরীব মানুষ যাতে বিমার সুবিধা পান সেজন্যে এই সুবিধা চালু করা হয়। PMSBY এর বছরে প্রিমিয়াম মাত্র ১২ টাকা। অর্থাৎ মাসে মাত্র এক টাকা। প্রত্যেক বছর আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হবে।

আর তা কাটা হবে ৩১ মে'র আগে। প্রিমিয়ামের টাকা জমা পড়লেই ফের এই যোজনার স্কিমের সুবিধা শুরু হয়ে যাবে। সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৭০ বছর পর্যন্ত এই সুবিধার লাভ নেওয়ার জন্যে রেজিস্টার করা যাবে।

কীভাবে রেজিস্টার করবেন?

কীভাবে রেজিস্টার করবেন?

সরকার এই দুই স্কিমে রেজিস্টার করার সুবিধা অনেক সহজ করে দিয়েছে। PMJJBY এবং PMSBY এই দুই স্কিমে রেজিস্টার করতে হলে আপনাকে কাছাকাছি কোনও ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে।

এছাড়া আপনি ব্যাঙ্ক মিত্রের সাহায্য নিতে পারেন। প্রয়োজন মনে হলে বিমা করিয়ে দেন এমন এজেন্টদের সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন। সরকারি একাধিক বিমা কোম্পানি কিংবা একাধিক বেসরকারি বিমা সংস্থাও সরকারি এই সমস্ত স্কিমের সুবিধা দিয়ে থাকে।

এই স্কিমের বিষয়ে আরও বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে www.financialservices.gov.in গিয়ে আরও নিতে পারেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+