Pradhan Mantri Awas Yojana: ফ্ল্যাট-বাড়ি কিনতে সাহায্য করবে মোদী সরকার! বড় বার্তা মোদীর
Pradhan Mantri Awas Yojana: মাথায় একটা ছাদের স্বপ্ন সবাই দেখে! কিন্তু আর্থিক ক্ষমতা থাকে না তা সত্যি করার। ফলে দিনের পর দিন ভাড়া বাড়ি কিংবা ঝুপড়িতেই কাটিয়ে দিতে হয়। তবে এবার সত্যি হতে চলেছে স্বপ্ন।
অন্তত লালকেল্লা থেকে দেওয়া বক্তব্যে এমনটাই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্বাধীনতা দিবসের সকালে একাধিক বিষয়ে কথা বলেন তিনি। আর সেখান থেকেই মধ্যবিত্ত এবং গরীব মানুষের জন্যে নয়া যোজনার ( Pradhan Mantri Awas Yojana) কথা জানালেন প্রধানমন্ত্রী।

Pradhan Mantri Awas Yojana: বাড়ি কেনার স্বপ্ন হবে সত্যি
প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, একাধিক চ্যালেঞ্জকে মাথায় রেখে শহরে মধ্যবিত্ত এবং গরীব মানুষকে বসবাস করতে হয়। বাড়ি কেনার স্বপ্ন দেখলেও তা সত্যি হয় না। আর তাদের কথা ভেবেই নয়া যোজনা নিয়ে আসা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর তা Pradhan Mantri Awas Yojana - Urban (PMAY-U) বলে জানা গিয়েছে।
এই যোজনার মাধ্যমে মধ্যবিত্ত এবং গরীব মানুষ ফ্ল্যাট কিংবা বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে। ব্যাঙ্কের ঋণের সুদের হারে লক্ষাধিক টাকা সাহায্য করা হবে। তাতে সাধারণ মানুষের উপর বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
Pradhan Mantri Awas Yojana: দামী হোম লোন
বর্তমানে হোম লোন নেওয়াটা চ্যালেঞ্জের! ব্যাঙ্কের সুদ এতটাই চড়া যে তা মেটাতে হিমশিম খেতে হয় মধ্যবিত্ত মানুষকে। ফলে অনেকের স্বপ্ন থাকলেও বাড়ির ছাদ তৈরি অধরাই থেকে যায়। তবে লালকেল্লায় দেওয়া ভাষণ বাস্তবায়িত হলে সাধারণ গরীব মানুষের পক্ষেও ফ্ল্যাট কিংবা বাড়ি কেনা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে হোম লোনের সুদের উপর সরকারের সাহায্য পেলে বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
Pradhan Mantri Awas Yojana: ভোটের আগেই নতুন যোজনা?
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই নয়া যোজনা শুরু করতে পারে মোদী সরকার। যদিও প্রধানমন্ত্রী আবাস যোজনায় দু লাখ টাকা ভর্তুকি পাওয়া যেত। ব্যাঙ্কের মাধ্যমে পাওয়া যেত সেই টাকা। কিন্তু তা বন্ধ করে দেওয়াও সমস্যা বেড়েছে। বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার পর চড়া হারে সুদ দিতে হচ্ছে। এই অবস্থায় নতুন করে এই যোজনা শুরু হতে পারে।












Click it and Unblock the Notifications