সৌর শক্তির বিডিং পদ্ধতিতে স্বচ্ছ্বতা আনতে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের

গ্রিড সৌর শক্তি প্রকল্পগুলি থেকে বিদ্যুৎ নিতে এবার প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এই বিডিং পদ্ধতি হবে বিদ্য়ুতের দামের ভিত্তিতে ।

কেন্দ্রীয় সরকারের সকলের জন্য ২৪x৭ বিদ্যুৎ পরিষেবা প্রকল্পে এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় নতুন ও অপ্রচলিত শক্তিমন্ত্রক। গ্রিড সৌর শক্তি প্রকল্পগুলি থেকে বিদ্যুৎ নিতে এবার প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিডিং পদ্ধতি হবে বিদ্য়ুতের দামের ভিত্তিতে।

সৌর শক্তির বিডিং পদ্ধতিতে স্বচ্ছ্বতা আনতে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের

২০০৩ সালের বিদ্যুৎ আইনের ৬৩ নং ধারায় এই নির্দেশিকা জারি করা হয়েছে চলতি মাসের ৩ তারিখে। প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে ৫ মেগাওয়াট বা তার বেশি ক্ষমতা সম্পন্ন গ্রিড সংযুক্ত সৌর শক্তি প্রকল্পগুলি থেকেই দীর্ঘ মেয়াদী চুক্তির ভিত্তিতে বিদ্যুৎ নেওয়া হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। সেক্ষেত্রে সর্বনিম্ন পিপিএ-র মেয়াদ ২৫ বছর রাখা হয়েছে। নয়া নির্দেশিকার ফলে সৌর শক্তি নেওয়ার ক্ষেত্রে নিলামের প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আসবে। সেইসঙ্গে বিদ্যুতের দামও নিয়ন্ত্রণে থাকায় গ্রাহকদের অধিকারও রক্ষা করা সম্ভব হবে বলে নয়ুন ও অপ্রচলিত শক্তিমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। নয়া নির্দেশিকায় বিডিং প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে ই- বিডিংও চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম অপ্রচলিত শক্তির সম্প্রসারণ প্রকল্প রূপায়ণের কাজ চলছে ভারতে। বিভিন্নভাবে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা এনে সৌর বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২.৪৪ টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার। এভাবেই গত তিন বছরে সৌর বিদ্যুতের বাজারকে প্রতিযোগিতামূলক করে তুলেছে। একইসঙ্গে গ্রিডগুলির ক্ষমতাও ৪ গুন বাড়িয়ে তোলা সম্ভব হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+