পোস্ট অফিস টার্ম ডিপোজিট vs ব্যাঙ্ক এফডি, কোনটিতে সুদের হার বেশি

সাম্প্রতিক সময়ে সরকার পোস্ট অফিস-সহ বেশিরভাগ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রেখেছে। ব্যাঙ্কগুলিতেও বেশ কিছুদিন ধরে তাদের সুদের হার অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে আরবিআইও পরপর তিনবার রেপোরেট একই রেখেছে। এখানে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের মেয়াদী আমানতের সঙ্গে ব্যাঙ্ক এফডির সুদের হারের তুলনা।

পোস্ট অফিসগুলি আমানতের মেয়াদের ওপরে ভিত্তি করে ৭.৫ শতাংশ পর্যন্ত মেয়াদী আমানতে সুদের হার অফার করছে। এক বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে বর্তমানে সুদের হার ৬.৯ শতাংশ। ২ ও ৩ বছরের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ এবং পাঁচ বছরের ক্ষেত্রে সুদের হার ৭.৫ শতাংশ।

Bank FD

এইচডিএফসি ব্যাঙ্ক আমানতের মেয়াদ ও আমানতকারীর বয়সের ওপরে নির্ভর করে এফডিতে সুদ দিচ্ছে ৭.৭৫ শতাংশ পর্যন্ত। এসবিআই ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। পিএনডি দিচ্ছে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ। অন্যদিকে আইসিআইসিআই বার্ষিক ৭.৬ শতাংশ পর্যন্ত এফডিতে সুদ অফার করছে।

ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। এই মাসের শুরুতে দ্বি-মাসিক মুদ্রানীতির ঘোষণার পরে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, রেপো রেট বৃদ্ধির ট্রান্সমিশন এখনও অসম্পূর্ণ। আরবিআই রেপোরেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। কিন্তু এটি আমানতের হার বা ব্যাঙ্কের ঋণের হারে সম্পূর্ণরূপে অনুবাদ করেনি। তিনি বলেছিলেন, রিজার্ভ ব্যাঙ্ক আশা করে এটি রেপো রেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

আরবিআই ২০২২ সালের মে মাসে একটি অফ-সইকেলে এমপিসি পলিসি রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এর পরে ২০২৩-এর ফেব্রুয়ারি পর্যন্ত পরবর্তী ৫ টি বৈঠকের প্রতিটিতে হার বৃদ্ধি করা হয়েছিল। ২০২২-এক মে থেকে ২০২৩-এর ফেব্রুয়ারি মধ্যে রেপোরেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+