পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা এসবিআই-এর এফডি, কোথায় সুদের হার বেশি
SBI FD vs Post Office TD: কোনও সময় কর বাঁচাতে বিনিয়োগ, আবার কোনও সময় ভবিষ্যতের জন্য বিনিয়োগ। বিনিয়োগ যেরকমই হোক না কেন, সুদের হার উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। সেরকমই রয়েছে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট ও এসবিআই-এর এফডি স্কিম। তুলনামূলক দেখে নেওয়া যাক কোথায় বেশি রিটার্ন পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে তিন বছর মেয়াদি টার্ম ডিপোজিটে এখন সুদের হার সাত শতাংশের পরিবর্তে ৭.১০ শতাংশ পাওয়া যাচ্ছে। নতুন এই সুদের হার ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে।

অন্যদিকে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই ২০২৩-এর ২৭ ডিসেম্বর থেকে দু'কোটি টাকার কম এফডিতে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। বিভিন্ন মেয়াদের এফডি স্কিমে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। এখন সাধারণ নাগরিকদের জন্য এসবিআই-এর তিন থেকে পাঁচ বছর মেয়াদি এফডির জন্য সুদের হার ৬.৭৫ শতাংশ। সেই জায়গায় দাঁড়িয়ে পোস্ট অফিসের গ্রাহকরা টার্ম ডিপোজিটে বেশি হারের সুবিধা পাচ্ছেন।
পুরনো বছরে এসবিআই সাধারণ গ্রাহকদের দুই থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য সাত শতাংশ সুদ অফার করা হত। একই সময়ের জন্য প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হতো। এসবিআই-এর বিশেষ এফডি স্কিম অমৃত কলস স্কিমে সাধারণ গ্রাহকদের ৪০০ দিনের এফডিতে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হতো। সেখানে প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ সুদ দেওয়া হতো
অন্যদিকে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে গ্রাহকদের এক বছরের মেয়াদের জন্য ৬.৯০ শতাংশ সুদ দেওয়া হতো। সেখানে দুই ও তিন বছরের জন্য সুদের হার সাত শতাংশ ছিল। এসবিআই ও পোস্ট অফিসের এফডিতে দুই বছরের জন্য একই সুদের হার পাওয়া যেত।












Click it and Unblock the Notifications