পোস্ট অফিসের সুপারহিট স্কিম, সুদ থেকে প্রতিমাসে আয় ২০৫০০ টাকা
যাঁরা সরকারি চাকরি করেন না, তাঁরা ভবিষ্যত জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন থাকেন। যে কারণে ভবিষ্যত জীবনের দিকে তাকিয়ে ভাল পরিকল্পনায় বিনিয়োগ শুরু করেন।
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এখন একটি প্রকল্প যা প্রবীণ নাগরিকদের চাহিদা বিবেচনা করে চালু করেছে সরকার। এই স্কিমে বিনিয়োগ করলে পাঁচ বছরের জন্য প্রতি মাসে ২০৫০০ টাকা করে পাবেন।

এসসিএসএস-এ সব থেকে বড় সুবিধা হল অবসর গ্রহণের পরে ন্যূনতম হাজার টাকা বিনিয়োগ করে এটির শুরু করা যেতে পারে। সরকার প্রবীণ নাগরিকদের জন্য ৮.২ শতাংশ বার্ষিক সুদ দিয়ে থাকে। এই সুদের হার অন্য সেভিংস স্কিমের তুলনায় অনেক বেশি।
যদি কোনও ব্যক্তি এই স্কিমে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি বার্ষিক ২.৪৬ লক্ষ টাকা পেতে পারেন। অর্থাৎ প্রতিমাসে আয় ২০৫০০ টাকা।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য। ৫৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যারা স্বেচ্ছা অবসর নিয়েছেন তারাও এই স্কিমে যোগ দিতে পারেন। প্রতিরক্ষা থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা ৫০ বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। স্ত্রীর সঙ্গে যৌথভাবে এই অ্যাকাউন্ট খোলা যায়। ফলে উভয়েই এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন।
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অবসর গ্রহণের পরে নিপদ ও লাভজনক বিনিয়োগের জন্য একটি চমৎকার স্কিম। এই স্কিমাটি শুধু বিনিয়োগকারীদের বেশি সুদ দেয় না, তাদের অর্থ নিরাপদে রাখে। যাঁরা অবসর প্রহণের পরে নির্দিষ্ট আয় চান, তাদের জন্য এই স্কিম বিনিয়োগের আদর্শ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications