Post Office Scheme: FD-র থেকে বেশি সুদ! সরকারি কি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ বাড়াবে?
Post Office Scheme: কেন্দ্রীয় সরকার ত্রৈমাসিক ভিত্তিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সংশোধন করে থাকে। সরকার ৩০ সেপ্টেম্বর ২০২৩-২৪ আর্থিক বছরের অক্টোবর থেকে ডিস্মেবর অংশের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ঘোষণা করবে। এই পরিস্থিতিতে প্রবীণ নাগরিকরা আশাবাদী যে এবার এই প্রকল্পের সুদের হার বাড়তে পারে।
কেন্দ্রীয় সরকারের তরফে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম-এর সুদের হার অপরিবর্তিত রেখেছিল। তবে সেপ্টেম্বর ত্রৈমাসিকের আগে এই স্কিমে সুদ দুবার বাড়ানো হয়েছিল। এপ্রিল থেকে জুন প্রান্তিকে সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২ শতাংশ করেছিল। যেখানে গত অর্থবর্ষের মার্চের শেষে সুদের হার বেড়ে হয়েছিল ৮ শতাংশ।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বিশেষজ্ঞরা মনে করছেন অক্টোবর-ডিসেম্বর সময়ের মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পে সুদের হার সরকার অপরিবর্তিতই রাখতে চায়।
এই প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সহায়ক। কারণ এতে কর ছাড়ের ব্যবস্থা রয়েছে। এই স্কিমটি একটি নির্দিষ্ট আয়ের বিকল্প। একই সময়ে এই স্কিমটি বর্তমানে ব্যাঙ্কগুলির দেওয়া ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের চেয়ে অনেক বেশি সুদ দিচ্ছে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ভারতর সরকারের একটি প্রকল্প। এই স্কিমে বিনিয়োগ করার অর্থ হল নির্দিষ্ট সময়ে অর্থ ও সুদ প্রাপ্তি নিশ্চিত। এই স্কিমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমের ম্যাচিওরিটি ৫ বছরে। পরে তিনবছর আরও বাড়ানো যেতে পারে। এই স্কিমে গ্রাহক আয়ক আইনের ৮০ সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের দাবি করতে পারেন।












Click it and Unblock the Notifications