Post Office Scheme: অল্প সময়ের মধ্যে ধনী হতে চান পোস্ট অফিসের মাধ্যমে? এই স্কিমটি স্বামী-স্ত্রীর জন্য সেরা
Post Office Scheme: পোস্ট অফিসের যে কোনও স্কিমে বিনিয়োগ করাকে নিরাপত্তার দিক থেকে ভাল বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। কারণ এতে বিনিয়োগ করা অর্থ নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। স্বামী-স্ত্রী যদি একসঙ্গে বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিস মান্থলি সেভিংস স্কিম উল্লেখযোগ্য।
ভারত সরকার পোস্ট অফিসের মাধ্যমে অনেকগুলি স্কিম পরিচালনা করে থাকে। তার মধ্যে একটি হল মাসিক বিনিয়োগ স্কিম। সরকার পরিচালিত এই স্কিমে বছরে সুদের হার ৭.৪ শতাংশ। এই স্কিমটি মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। যেটিতে একবার বিনিয়োগ করলে মানিক আয় পেতে থাকবেন। এই স্কিমে কেউ একক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। একসঙ্গে তিনজন অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে এককালীন বিনিয়োগে আয়ও বেশি।

পোস্ট অফিসের এই স্কিমে যে কোনও ব্যক্তি এক বাজার বা এর গুণিতকে বিনিয়োগ করতে পারেন। এতে একজন ব্যক্তি সর্বাধিক ৯ লক্ষ টাকা আর যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। কেউ যখন একসঙ্গে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, প্রতিমাসে ৫৫০০ টাকা পাওয়া যায়। ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসিক ভিত্তিতে ৯২৫০ টাকা পাওয়া যায়।

যদি কোনও দম্পতি নিদের বা সন্তানের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিস পরিচালিত মাসিক স্কিমে বিনিয়োগ করতে পারেন। যেখানে আপনি একবার বড় পরিমাণ টাকা জমা করলে আপনাকে নির্ধারিত সীমা পর্যন্ত প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিমাসে আর্থিক চাহিদা মেটানো সম্ভবপর হয়।












Click it and Unblock the Notifications