Post Office Scheme: SBI থেকে PNB, সবাই পিছনে! হাজার টাকা দিয়ে শুরু করা যেতে পারে পোস্ট অফিসের এই স্কিম
Post Office Scheme: পোস্ট অফিসে বিনিয়োগ নিরাপদ বলেই মনে করা হয়। এছাড়া পোস্ট অফিসের স্কিমগুলি নিরাপত্তার পাশাপাশি রিটার্নের ক্ষেত্রেও ব্যাঙ্কগুলির থেকে এগিয়ে। পোস্ট অফিসের তেমনই একটি স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।
এসসিএসএস-এ প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক সুদের হার বর্তমানে ৮.২ শতাংশ। যা যে কোনও রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারের থেকে বেশি। অর্থাৎ ব্যাঙ্কগুলির এফডির সুদের হার প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও ৮.২ তুলনায় অনেকটাই কম। এসবিআই-এ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এফডিতে সুদের হার ৭.৫ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্ক কিংবা পিএনবিতেও সুদের হার ৭.৫%।

এই প্রকল্পে আয়কর ছাড় পাওয়া যায়। যে কারণে এই সরকারি স্কিমটি পোস্ট অফিসের সব থেকে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম। এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে গেলে সর্বনিম্ন হাজার টাকা বিনিয়োগ করে তা করা যেতে পারে। আবার একই সময়ে এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা রাখা হয়েছে।
পোস্ট অফিসের এই স্কিমটি অবসর গ্রহণের পরে আর্থিকভাবে স্বচ্ছল থাকতে সহায়ক হতে পারে। এই স্কিমে ৬০ বছর বা তার বেশি বয়সের যে কোনও ব্যক্তি এককভাবে কিংবা যৌথযভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন।
অ্যাকাউন্ট হোল্ডারকে অর্থাৎ সিনিয়র সিটিজেনকে এই স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। সময়ের আগেই যদি কোনও কারণে অ্যাকাউন্ট বন্ধ করতে হয়, তাহলে জরিমানা দিতে হয়। এই স্কিমে কিছু ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হয়েছে। কোনও ভিআরএস নেওয়া ব্যক্তির বয়স যদি ৫৫ থেকে ৬০-এর মধ্যে হলে তিনি এই স্কিমে সুবিধা পান।
এক স্কিমে কর ছাড়ের সুবিধা রয়েছে। আয়কর আইনের ৮০সি ধারায় এই স্কিম থেকে আয়ে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারির প্রথমে সুদের টাকা পাওয়া যায়। মেয়াদ শেষের আগে যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যান, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং নথিতে উল্লেখ থাকা নমিনিকে পুরো টাকা ফেরত দেওয়া হয়।












Click it and Unblock the Notifications