Post Office Scheme: একটি মাত্র স্বল্প সঞ্চয়ে বাড়ানো হল সুদের হার! একনজরে বাকি গুলির বর্তমান অবস্থা

Post Office Scheme: একটি মাত্র স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ালো কেন্দ্রীয় সরকার। অক্টোবর- ডিসেম্বর ত্রৈমাসিকে এই সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির ফলে এক টানা পঞ্চম ত্রৈমাসিকে এর সুদের হার বৃদ্ধি করা হল।

অর্থমন্ত্রকের জারি করা ২৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে। অন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত থাকছে। অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে যা ছিল তাই থাকছে।

স্বল্প সঞ্চয়ে সুদের হার

স্বল্প সঞ্চয়ে সুদের হার নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। যা সরকারি সিকিউরিটিজের ওপরে নির্ভর করে। উদাহরণ স্বরূপ বলা যায়, যখন সরকারি সিকিউরিটিজের বাজার থেকে প্রাপ্ত হার বেড়ে যায় বা কমে যায়, তার প্রভাব গিয়ে পড়ে স্বল্প সঞ্চয়ের ওপরে।

একনজরে পয়লা অক্টোবর থেকে স্বল্প সঞ্চয়গুলিতে সুদের হার

  • সেভিংস ডিপোডিটে সুদের হার ৪ শতাংশ
  • এক, দুই, তিন ও পাঁচ বছরের টাইম ডিপোজিটে সুদের হার যথাক্রমে ৬.৯, ৭, ৭ ও ৭.৫ শতাংশ
  • পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ
  • সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ
  • মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ
  • ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশ
  • পিপিএফ-এ সুদের হার ৭.১ শতাংশ
  • কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭.৫ শতাংশ
  • সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮ শতাংশ

জুন থেকে অগাস্ট, যা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে স্বল্প সঞ্চয়ে সুদের হারের রেফারেন্স সময়, সরকারি বন্ডে প্রাপ্ত অর্থের পরিমাণ বেড়েছে। পাঁচ বছরের বন্ডে প্রায় ২৪ বেসিস পয়েন্ট বেড়েছে। সেই কারণে পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, বাকি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারে পরিবর্তন না হওয়াটা বিস্ময়কর। কারণ সরকারি সিকিউরিটিজের প্রাপ্ত অর্থ বেড়েছে।

উল্লেখ করা যেতে পারে জুন-অগাস্টে ১০ বছরের বন্ডের প্রাপ্ত অর্থ ১৮ বেসিস পসেন্ট বেড়েছিল। সরকারের ৩৬৪ দিনের ট্রেজারি বিলের অর্থ একই সময়ের তুলনায় ১৪ বেসিস পয়েন্ট বেশি ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+