Post Office Scheme: পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম! ব্যাঙ্কের থেকেও বেশি রিটার্ন
Post Office Scheme: পোস্ট অফিস সব বয়সের এবং সব শ্রেণির জন্য অনেক স্কিম চালায়। এই স্কিমগুলি সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। বিনিয়োগের অর্থের নিরাপত্তার পাশাপাশি আরও বেশি রিটার্নও পাওয়া যায়। বিনিয়োগকারীদের আয়ের নিশ্চয়তাও দিয়ে থাকে।
এই স্কিমের বিশেষ বিষয় হল এখানে বিনিয়োগে প্রতি মাসে আয়ের চাপ দূর হয়। স্কিমটি হল পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প। পোস্ট অফিসের মাসিক আয় প্ল্যান বেশি রিটার্নও অফার করে। ১ জুলাই, ২০২৩ থেকে বিনিয়োগে সুদের হার ৭.৪ শতাংশ। এই স্কিমে একবার বিনিয়োগ করলে প্রতিমাসে নির্দিষ্য় আয়ের ব্যবস্থা পাকা।

এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর। অ্যাকাউন্ট খোলার পরে এক বছরের জন্য কোনও টাকা তোলা যায় না। এক্ষেত্রে মাত্র এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সরকার পোস্ট অফিস মাসিক সঞ্চয় প্রকল্পের অধীনে বিনিয়োগকারী অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বিনিয়োগের সীমাও বাড়িয়েছে।
আগে একজন ব্যক্তিগত অ্যাকাউন্ট হোল্ডারের বিনিয়োগের সীমা ছিল ৪.৫ লক্ষ টাকা। যা বাড়িয়ে নয় লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে যদি যৌথ অ্যাকাউন্টের কথা বলা হয়, তার জন্য সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা করা হয়েছে। এই সীমা আগে ৯ লক্ষ টাকা ছিল। বিনিয়োগের এই সীমা বৃদ্ধি ২০২৩-এর ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
এই স্কিমে অ্যাকাউন্ট খোলার পরে এক বছরের মধ্যে তা বন্ধ করা যাবে না। পোস্ট অফিস মাসিক আয় স্কিম অ্যাকাউন্টটি তিন বছরের আগে বন্ধ করলে ২ শতাংশ চার্জ কেটে নেওয়া হয়। অন্যদিকে ৩ বছরের পরে ৫ বছরের আগে বন্ধ করলে ১ শতাংশ চার্জ কেটে নেওয়া হয়।
কেউ যদি মাসিক আয় গণনা করেন, আর তিনি যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে ৭.৪ শতাংশ হারে সুদে প্রতিমাসে আয় হবে ৩,০৮৪ টাকা। যদি কোনও ব্যক্তিগত অ্যাকাউন্ট হোল্ডারের কথা ধরা হয়, তাহলে তিনি ৯ লক্ষ টাকা জমা করে মাসে মাসে পেতে পারেন ৫৫৫০ টাকা করে।
পোস্ট অফিসর মান্থলি ইনকাম স্কিমের অ্যাকাউন্ট খোলা খুব সহজ। কাছের পোস্ট অফিসে যেতে হবে। পোস্ট অফির থেকে অ্যাকাউন্ট খোলার ফর্ম নিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র-সহ তা জমা করতে হবে। ফর্ম পূরণের সময় অবশ্যই মনে রাখতে হবে, সব তথ্য সঠিক ভাবে লিখতে হবে।












Click it and Unblock the Notifications