Post Office Scheme: পোস্ট অফিসের সাতটি স্বল্প সঞ্চয় স্কিম! সর্বশেষ সুদের হার একনজরে
Post Office Scheme: কেন্দ্রীয় সরকার জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৩-এর ত্রৈমাসিকের জন্য কয়েকটি স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে। স্বল্পসঞ্চয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম অ্যাকাউন্ট এবং ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট।
রেকারিং ডিপোজিট
কেন্দ্রীয় সরকারের তরফে রেকারিং ডিপোজিটে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.২% থেকে ৬.৫% করেছে। এখানে সর্বনিম্ন বিনিয়োগ মাসে ১০০ টাকা। এরপর এই ১০০ টাকা গুণিতকে ৫ বছর পর্যন্ত টাকা রাখা যেতে পারে। অ্যাকাউন্ট খোলার ৩ বছর পর পোস্ট অফিসে প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিয়ে আরডি অ্যাকাউন্ট সময়ের আগে বাতিল করা যেতে পারে।

ন্যাশনাল সেভিংস টাইম ডিপোডিট অ্যাকাউন্ট
এক বছরের আমানতে সুদের হার ৬.৮ শতাংশ থেকে ৬.৯ শতাংশ করা হয়েছে। ২ বছরের অমানতে সুদের হার ৬.৯ শতাংশ থেকে ৭ শতাংশ করা হয়েছে। তবে তিন ও পাঁচ বছরের জন্য সুদের হার যথাক্রমে ৭ ও ৭.৫ শতাংশ অর্থাৎ অপরিবর্তন রাখা হয়েছে।
এমআইএস
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে সুদের হার এই ত্রৈমাসিকে অপরিবর্তি অর্থাৎ ৭.৪ শতাংশ রাখা হয়েছে। এই অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের সীমা হল ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা।
পিপিএফ
পিপিএফ-এ সুদের হার অপরিবর্তিত অর্থাৎ ৭.১ শতাংশ রাখা হয়েছে। একটি আর্থিক বছরে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা আর সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা। আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড় পাওয়া যায়।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার চলতি ত্রৈমাসিকে অপরিবর্তন অর্থাৎ ৮.২ শতাংশ রাখা হয়েছে। এই প্রকল্পে বছরে চার বার সুদ দেওয়া হয়। ৩১ মার্চ, ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর।
এনএসসি ও কেভিপি
এনএসসি ও কেভিপিতে সুদের হার যথাক্রমে ৭.১ শতাংশ ও ৭.৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। এনএসসিতে বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ ১০০০ টাকা। এরপর ১০০ টাকার গুণিতকে টাকা রাখা যায়। অন্যদিকে কেভিপিতে, ৯ বছর ৭ মাসে টাকা দ্বিগুণ হয়ে থাকে। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। এরপর ১০০ টাকার গুণিতকে টাকা রাখা যায়।












Click it and Unblock the Notifications