Post Office Scheme: দৈনিক মাত্রা ৫০ টাকা বিনিয়োগ, আয় লক্ষ লক্ষ টাকা
Post Office Scheme: পোস্ট অফিস স্কিমে অনেক ধরনের সঞ্চয় প্রকল্প রয়েছে। সেখানে বিনিয়োগ করে কোটি কোটি মানুষ ভাল আয় পাচ্ছেন। যে কারণে সাধারণ মানুষ পোস্ট অফিস স্কিমে বিনিয়োগকে মূল্য দেয়। এছাড়াও পোস্ট অফিস স্কিম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল এই বিনিয়োগ ঝুঁকিমুক্ত।
কেউ যদি নিরাপদ ও ভাল রিটার্ন যুক্ত প্ল্যান খোঁজেন, তাহলে পোস্ট অফিসের স্কিমটি হল গ্রাম সুরক্ষা যোজনা। এই প্রকল্পে প্রতিদিন মাত্র ৫০ টাকা করে বাঁচিয়ে ৩৫ লক্ষ টাকার ক্যাশব্যাক পেতে পারেন।

গ্রাম সুরক্ষা যোজনা হল গ্রামীণ ডাক জীবন বিমা যোজনার একটি অংশ। এই বিমা পলিসি দেশের গ্রামীণ জনগণের জন্য ১৯৯৫ সালে চালু করা হয়েছিল। ১৯ থেকে ৫৫ বছর বয়সীরা গ্রা সুরক্ষা যোজনায় বিনিয়োগ করতে পারেন।
এই স্কিমে ১০ হাজার থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। প্রিমিয়াম পরিশোধের জন্য বেশ কিছু বিকল্প রয়েছে। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়া যেতে পারে।
যদি কোনও ব্যক্তি এই স্কিমে প্রতিমাসে ১৫১৫ টাকা অর্থাৎ প্রতিদিন ৫০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে তিনি ৩৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। কেউ যদি ১৯ বছর বয়সে গ্রাম সুরক্ষা যোজনা কিনে থাকেন, তাহলে ৫৫ বছরের জন্য ১৫১৫ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। সময় শেষে সেই ব্যক্তি ৩৫ লক্ষ টাকা পাবেন।
কেউ যদি ৫৮ বছর পর্যন্ত এই প্ল্যানটি গ্রহণ করেন, তাহলে প্রতিমাসে ১৪৬৩ টাকা, আর ৬০ বছর বয়স পর্যন্ত হলে প্রতিমাসে ১৪১১ টাকা করে দিতে হবে। গ্রাম সুরক্ষা যোজনার অধীনে ৮০ বছর বয়স পূর্ণ হলে অর্থ প্রদান করা হয়। এর মধ্যে যদি কেউ মারা যান, তাহলে উত্তরাধিকারিকে সেই টাকা দেওয়া হয়। গ্রাম সুরক্ষা সোজনা কেনার ৩ বছর পরে তা সমর্পণ করা যেতে পারে।












Click it and Unblock the Notifications